• ই-পেপার

শিল্প-সংস্কৃতিকে একপেশে করে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়

  • গত সপ্তাহে নতুন একটি ছবির জন্য গেয়েছেন। একসময় প্লেব্যাকে নিয়মিত পাওয়া গেলেও এখন খুব কমই পাওয়া যায় নাজমুন মুনিরা ন্যান্‌সিকে। সম্প্রতি এসেছে তাঁর নতুন গানও। এই কণ্ঠশিল্পীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ

অন্তর্জাল

প্রজেক্ট হেইল মেরি

প্রজেক্ট হেইল মেরি
‘প্রজেক্ট হেইল মেরি’ ছবিতে রায়ান গসলিং

মার্চে সিনেমা হলে মুক্তির পর শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে কল্পকাহিনিভিত্তিক আমেরিকান ছবিটি। একদিন এক মহাকাশযানে ঘুম থেকে জেগে ওঠে ড. রাইল্যান্ড গ্রেস। নিজের পরিচয় বা অভিযানের উদ্দেশ্যকোনোটাই মনে করতে পারে না সাবেক এই বিজ্ঞান শিক্ষক। ধীরে ধীরে রাইল্যান্ড জানতে পারে, সূর্য মারা যাচ্ছে। মানবজাতিকে রক্ষা করার শেষ অভিযানে তাকে পাঠানো হয়েছে। এই চরিত্রে আছেন রায়ান গসলিং। অভিনয়ে আরো আছেন স্যান্ড্রা হুলার, লিওনেল বয়সে প্রমুখ।

চলচ্চিত্র

জলে জ্বলে তারা

জলে জ্বলে তারা
‘জলে জ্বলে তারা’ ছবিতে এফ এস নাঈম ও মিথিলা

অভিনয়ে মিথিলা, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু। পরিচালক অরুণ চৌধুরী। সকাল ১০টা, বৈশাখী টিভি।

গল্পসূত্র : সার্কাসের দলে কাজ করে তারা। এক দুর্ঘটনায় পরিবারের সবাইকে হারায় মেয়েটি এবং বাধ্য হয়ে নদীর পারে একাকী বসবাস শুরু করে। তারার জীবনে নতুন আশার আলো হয়ে আসে হোসেন মাঝি। সে নদীতে জীবন যাপন করে এবং স্থানীয় লোকজনকে নৌকায় পারাপার করে। দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। তাদের জীবনকে কঠিন করে তোলে সমাজের বাধা, অর্থনৈতিক দুর্দশা ও ব্যক্তিগত সংগ্রাম।

 

টিভি হাইলাইটস

যখন রাত্তির নাইমা আসে মুম্বাইয়ে

যখন রাত্তির নাইমা আসে মুম্বাইয়ে

সূর্যাস্তের পর মুম্বাইয়ের তীব্র ও প্রাণবন্ত রূপ উন্মোচিত হয়। নানা উপসংস্কৃতি, বস্তির মানুষের নিত্যদিনের জীবন আর আধ্যাত্মিক সেলিব্রিটি সংস্কৃতিসব মিলিয়ে শহরটির রাতের জীবন বৈচিত্র্যে ভরপুর। এখানে যেন সবকিছুই সম্ভব! তথ্যচিত্র হোয়েন নাইট ফলস ইন মুম্বাই, দেখা যাবে দুপুর ২টা ১৫ মিনিটে, ডয়চে ভেলেতে।

টিভি হাইলাইটস

সিনথিয়া ফ্যাশন

সিনথিয়া ফ্যাশন
‘সিনথিয়া ফ্যাশন’ নাটকে ইরফান সাজ্জাদ

আরটিভিতে রাত ৮টায় রয়েছে একক নাটক সিনথিয়া ফ্যাশন। রচনা সংযুক্তা সাহা, পরিচালনায় সাজিন আহমেদ বাবু। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানিয়া বৃষ্টি প্রমুখ। রোজার ঈদের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।