• ই-পেপার

টিভি হাইলাইটস

যখন রাত্তির নাইমা আসে মুম্বাইয়ে

অন্তর্জাল

প্রজেক্ট হেইল মেরি

প্রজেক্ট হেইল মেরি
‘প্রজেক্ট হেইল মেরি’ ছবিতে রায়ান গসলিং

মার্চে সিনেমা হলে মুক্তির পর শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে কল্পকাহিনিভিত্তিক আমেরিকান ছবিটি। একদিন এক মহাকাশযানে ঘুম থেকে জেগে ওঠে ড. রাইল্যান্ড গ্রেস। নিজের পরিচয় বা অভিযানের উদ্দেশ্যকোনোটাই মনে করতে পারে না সাবেক এই বিজ্ঞান শিক্ষক। ধীরে ধীরে রাইল্যান্ড জানতে পারে, সূর্য মারা যাচ্ছে। মানবজাতিকে রক্ষা করার শেষ অভিযানে তাকে পাঠানো হয়েছে। এই চরিত্রে আছেন রায়ান গসলিং। অভিনয়ে আরো আছেন স্যান্ড্রা হুলার, লিওনেল বয়সে প্রমুখ।

চলচ্চিত্র

জলে জ্বলে তারা

জলে জ্বলে তারা
‘জলে জ্বলে তারা’ ছবিতে এফ এস নাঈম ও মিথিলা

অভিনয়ে মিথিলা, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু। পরিচালক অরুণ চৌধুরী। সকাল ১০টা, বৈশাখী টিভি।

গল্পসূত্র : সার্কাসের দলে কাজ করে তারা। এক দুর্ঘটনায় পরিবারের সবাইকে হারায় মেয়েটি এবং বাধ্য হয়ে নদীর পারে একাকী বসবাস শুরু করে। তারার জীবনে নতুন আশার আলো হয়ে আসে হোসেন মাঝি। সে নদীতে জীবন যাপন করে এবং স্থানীয় লোকজনকে নৌকায় পারাপার করে। দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। তাদের জীবনকে কঠিন করে তোলে সমাজের বাধা, অর্থনৈতিক দুর্দশা ও ব্যক্তিগত সংগ্রাম।

 

টিভি হাইলাইটস

সিনথিয়া ফ্যাশন

সিনথিয়া ফ্যাশন
‘সিনথিয়া ফ্যাশন’ নাটকে ইরফান সাজ্জাদ

আরটিভিতে রাত ৮টায় রয়েছে একক নাটক সিনথিয়া ফ্যাশন। রচনা সংযুক্তা সাহা, পরিচালনায় সাজিন আহমেদ বাবু। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানিয়া বৃষ্টি প্রমুখ। রোজার ঈদের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।

 

সুইফট-ট্রাভিসের বিয়েটা হয়েই গেল

সুইফট-ট্রাভিসের বিয়েটা হয়েই গেল

শুরুতে গুজব মনে হলেও শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পপসংগীত তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসি। শুক্রবার নিউইয়র্ক সিটিতে বিয়ে সম্পন্ন হওয়ার খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন। তারকাখচিত এই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন জনপ্রিয় অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানকে অনেকে শতাব্দীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন বলে আখ্যা দিচ্ছে। অনুষ্ঠান উপলক্ষে ম্যানহাটানের অন্যতম ব্যস্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। হলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। অভিনেতা হিউ গ্রান্ট ও জেসন সুডেইকিস, গায়ক বেনসন বুন এবং মডেল জিজি হাদিদের উপস্থিতি সবার নজর কাড়ে।