• ই-পেপার

টিভি হাইলাইটস

ঘরে বাইরে

অন্তর্জাল

রাখ

রাখ
‘রাখ’ সিরিজের দৃশ্যে সোনালি বেন্দ্রে

১৯৭৮ সালের একটি অপহরণের কুখ্যাত ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হিন্দি সিরিজ রাখ। শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে অনুসন্ধানমূলক থ্রিলারটি। নয়াদিল্লি থেকে দুই কিশোর-কিশোরী অপহৃত হয়, অপরাধীদের খুঁজে বের করতে দেশব্যাপী অভিযান শুরু করে নবীন পুলিশ কর্মকর্তা জয়প্রকাশ। তদন্ত যত এগোয়, ততই সহিংসতা ও নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। প্রসিত রায়ের এই সিরিজে অভিনয় করেছেন আলি ফজল, সোনালি বেন্দ্রে, আমির বশির, দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ।

 

চলচ্চিত্র

রক্ত

রক্ত
‘রক্ত’ ছবির দৃশ্যে পরীমনি

অভিনয়ে জিয়াউল রোশান, পরীমনি, অমিত হাসান। পরিচালনা ওয়াজেদ আলী সুমন। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : একদল নাশকতাকারী কলকাতায় অনুষ্ঠিত সার্ক সম্মেলনে বোমা হামলার পরিকল্পনা করে। তাদের লক্ষ্য সার্কভুক্ত দেশগুলোর রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে নিজেদের অবৈধ অস্ত্র ও বিস্ফোরক বাণিজ্যের প্রসার। তবে এজেন্ট সানিয়া সেই পরিকল্পনা নস্যাৎ করে দেয়।

টিভি হাইলাইটস

দ্য পাথ টু ওয়ার

দ্য পাথ টু ওয়ার

ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইসরায়েল ও ইরানের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ রূপ নেয় প্রকাশ্য সংঘাতে। তবু ইরানের পরমাণু সক্ষমতা অর্জনের বিষয়টি অমীমাংসিতই রয়ে গেছে। এ নিয়ে আল জাজিরার ইরান, ইসরায়েল অ্যান্ড দ্য বম্ব: দ্য পাথ টু ওয়ার, আজ রাত ১০টা ৩০ মিনিটে পুনরায় দেখানো হবে।

‘থিয়েটারের গান’-এ প্রথম দল আরণ্যক

‘থিয়েটারের গান’-এ প্রথম দল আরণ্যক
মঞ্চে আরণ্যকের নাটক ‘রাঢ়াঙ’

মঞ্চ নাটকের গান নিয়ে গাই বাংলার গান পর্ষদ-এর নিয়মিত আয়োজন থিয়েটারের গান। নাটক ও সংগীতের মেলবন্ধনে বাংলার শিল্প-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে আয়োজকরা। ১৮ জুন এই আয়োজনের প্রথম আসরে থাকবে নাট্যদল আরণ্যক-এর পরিবেশনা। নাটক ও সংগীতের সমন্বয়ে দলটি থিয়েটার-সংগীতের শেকড়, সংগ্রাম ও সমকালীন প্রাসঙ্গিকতা তুলে ধরবে। সেদিন সন্ধ্যা ৭টায় ধানমণ্ডি ২৭ নম্বরের ভিনটেজ কনভেনশন হলে বসবে প্রথম আসর। আরণ্যকের পরিবেশনায় থাকবে রাঢ়াঙ, সংক্রান্তি, ময়ূর সিংহাসন, জয়জয়ন্তী, পাথর, দি জুবলী হোটেল, ঘুমের মানুষ, মূর্খ লোকের মূর্খ কথাআগুনের জবানবন্দিসহ বিভিন্ন আলোচিত মঞ্চ ও পথনাটকের গান। আরণ্যক নাট্যদলের প্রশিক্ষণ সম্পাদক অপু মেহেদী বলেন, আমরা মূলত মঞ্চনাটক ও পথনাটকদুই মাধ্যমের গান নিয়েই পারফরম করব। শুধু গান নয়, গানের ভেতরের নাট্যভাব ও সংলাপের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ থিয়েট্রিক্যাল আবহ তৈরি করা হবে, যা দর্শকদের কাছে হয়ে উঠবে ভিন্ন এক অভিজ্ঞতা।