ডাক নামের সুবিচার খুব একটা করতে পারেনি ইংল্যান্ড। বিশ্বকাপে যে একবারই চ্যাম্পিয়ন হতে পেরেছে ‘থ্রি লায়নরা’। আধুনিক ফুটবলের জনকদের সেই সাফল্য এসেছে ঘরের মাঠে হওয়া ১৯৬৬ বিশ্বকাপে। এতদিনে হয়তো ট্রফিতে ধুলো জমেছে! এরপর থেকে বিশ্বমঞ্চের গল্পটা শুধুই হতাশার। এবার সেই অপেক্ষা ঘুচাতে পারলে মুহূর্তটা সোনায় সোহাগা হবে। আগামী ৩০ জুলাই তাদের বিশ্বকাপ জয়ের ৬০ বছর পূর্ণ হবে। এবারের বিশ্বকাপের ফাইনাল ১৯ জুলাই হওয়ায়, চ্যাম্পিয়ন হতে পারলে হীরক জয়ন্তীর আনন্দ দ্বিগুণ হবে।
কোচ: টমাস টুখেল
অধিনায়ক: হ্যারি কেইন
ফিফা র্যাংকিং: ৪
বিশ্বকাপ ইতিহাস-
সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৬৬)
সর্বশেষ: ২০২২ (চতুর্থ)
প্রথম: ১৯৫০
অংশগ্রহণ: ১৭ বার
‘এল’ গ্রুপের সূচি
১৭ জুন: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ডালাস রাত ২টা
২৪ জুন: ইংল্যান্ড বনাম ঘানা ম্যাসাচুসেটস রাত ২টা
২৮ জুন: পানামা বনাম ইংল্যান্ড নিউ নিয়র্ক/নিউ জার্সি রাত ৩টা
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক- ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, জেমস ট্রাফোর্ড
ডিফেন্ডার- ড্যান বার্ন, মার্ক গেহি, রিস জেমস, এজরি কনসা, টিনো লিভরামেন্টো, নিকো ও’রাইলি, জারেল কুয়ানসা, জেড স্পেন্স, জন স্টোনস
মিডফিল্ডার- এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, এবেরেচি এজে, জর্ডান হেন্ডারসন, কোবি মাইনু, ডেকলান রাইস, মরগান রজার্স
ফরোয়ার্ড- অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, ননি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, ইভান টনি, ওলি ওয়াটকিন্স




