• ই-পেপার

রাশমিকাকে আগলে রাখলেন কৃতি

অন্তর্জাল

রাখ

রাখ
‘রাখ’ সিরিজের দৃশ্যে সোনালি বেন্দ্রে

১৯৭৮ সালের একটি অপহরণের কুখ্যাত ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হিন্দি সিরিজ রাখ। শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে অনুসন্ধানমূলক থ্রিলারটি। নয়াদিল্লি থেকে দুই কিশোর-কিশোরী অপহৃত হয়, অপরাধীদের খুঁজে বের করতে দেশব্যাপী অভিযান শুরু করে নবীন পুলিশ কর্মকর্তা জয়প্রকাশ। তদন্ত যত এগোয়, ততই সহিংসতা ও নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। প্রসিত রায়ের এই সিরিজে অভিনয় করেছেন আলি ফজল, সোনালি বেন্দ্রে, আমির বশির, দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ।

 

চলচ্চিত্র

রক্ত

রক্ত
‘রক্ত’ ছবির দৃশ্যে পরীমনি

অভিনয়ে জিয়াউল রোশান, পরীমনি, অমিত হাসান। পরিচালনা ওয়াজেদ আলী সুমন। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : একদল নাশকতাকারী কলকাতায় অনুষ্ঠিত সার্ক সম্মেলনে বোমা হামলার পরিকল্পনা করে। তাদের লক্ষ্য সার্কভুক্ত দেশগুলোর রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে নিজেদের অবৈধ অস্ত্র ও বিস্ফোরক বাণিজ্যের প্রসার। তবে এজেন্ট সানিয়া সেই পরিকল্পনা নস্যাৎ করে দেয়।

টিভি হাইলাইটস

দ্য পাথ টু ওয়ার

দ্য পাথ টু ওয়ার

ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইসরায়েল ও ইরানের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ রূপ নেয় প্রকাশ্য সংঘাতে। তবু ইরানের পরমাণু সক্ষমতা অর্জনের বিষয়টি অমীমাংসিতই রয়ে গেছে। এ নিয়ে আল জাজিরার ইরান, ইসরায়েল অ্যান্ড দ্য বম্ব: দ্য পাথ টু ওয়ার, আজ রাত ১০টা ৩০ মিনিটে পুনরায় দেখানো হবে।

টিভি হাইলাইটস

ঘরে বাইরে

ঘরে বাইরে
‘ঘরে বাইরে’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ঘরে বাইরে। প্রতি রবি, সোম ও মঙ্গলবার প্রচারিত হয় এটি। রচনা অর্ক মোস্তাফা, পরিচালনা মুসাফির রনি। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, নাজিয়া হক অর্ষা, নাজনীন হাসান চুমকি, শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী, তানভীর, সমাপ্তি মাশুক প্রমুখ।