• ই-পেপার

কৃষিমন্ত্রী

কৃষক কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো হবে

গণভোট বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির জুলাই পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
গণভোট বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির জুলাই পদযাত্রা

দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির মাধ্যমে মাঠ পর্যায়ের সাংগঠনিক সক্ষমতা যাচাই, স্থানীয় নেতাকর্মীদের সক্রিয়তা মূল্যায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রথম পর্যায়ে ঘোষিত প্রার্থীদের জনপরিচিতি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি জানান, আগামী ৬ জুলাই থেকে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ শুরু হবে। কর্মসূচিটি ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় হবে।

সারজিস বলেন, এই পদযাত্রার মধ্য দিয়ে জুলাইয়ের বার্তা দেশের সব জেলা-উপজেলার মানুষের কাছে ছড়িয়ে দিতে এবং প্রান্তিক মানুষের কথাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে। তিনি বলেন, পদযাত্রার মূল প্রতিপাদ্যের পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়—নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্রামাঞ্চলের বিদ্যুত্সংকট, কৃষি উপকরণের দাম বৃদ্ধি এবং সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে বৈষম্যসহ বিভিন্ন বিষয়ে মানুষের মতামত সংগ্রহ করা হবে।

সারজিস জানান, ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশের মাধ্যমে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ ঘটবে।

এনএসইউ ওয়ার্ল্ড কাপ কুইজ চ্যালেঞ্জ ১৭ জুলাই

এনএসইউ ওয়ার্ল্ড কাপ কুইজ চ্যালেঞ্জ ১৭ জুলাই

নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাঙ্গণে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনএসইউ ওয়ার্ল্ড কাপ কুইজ চ্যালেঞ্জ ২০২৬’। বিশ্ববিদ্যালয়টির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের (এসএইচএসএস) ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেবে দেশের খ্যাতনামা স্কুল ও কলেজের অষ্টম শ্রেণি থেকে শুরু করে এইচএসসি বা ‘এ’ লেভেলের শিক্ষার্থীরা। প্রশ্ন থাকবে চলমান ফুটবল বিশ্বকাপের নানা রকম রেকর্ড ও স্মরণীয় মুহূর্ত নিয়ে। 

এই উদ্যোগ প্রসঙ্গে এসএইচএসএসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বলেন, ‘আমাদের এই উদ্যোগ স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মেলবন্ধন স্থাপনের প্রয়াসের অংশ। বিশ্বকাপ ফুটবলকে শুধু টিভি স্ক্রিন কিংবা আড্ডার পরিবেশের মধ্যে আটকে না রেখে কিভাবে শিক্ষার্থীদের জ্ঞানগত উৎকর্ষ বাড়ানো যায় সেই লক্ষ্যেও এই কুইজ প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।’

কুইজে অংশ নিতে হলে দুজন সদস্য নিয়ে দল গঠন করে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার লিংক : .িয়ঁরুংযংং.হংঁফবসষ.পড়স। এরই মধ্যে দেশের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীরা নিবন্ধন শুরু করেছে। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, প্রথম রানার্স আপ পাবে ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্স আপ পাবে ২০ হাজার টাকা। আর সবার জন্য থাকবে অংশগ্রহণের সনদপত্র। সংবাদ বিজ্ঞপ্তি

 

 

রাজধানীতে ৪৮০ জনকে গ্রেপ্তার, বিমানবন্দর থেকে ৮২ জন

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ৪৮০ জনকে গ্রেপ্তার, বিমানবন্দর থেকে ৮২ জন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গতকাল শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার ও ৬০টি মামলা করা হয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমনা বিভাগের পুলিশ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া লালবাগ বিভাগ ২৫ জন, ওয়ারী বিভাগ ৫৮ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৮৪ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৫০ জন, গোয়েন্দা বিভাগ পাঁচজন এবং সিটিটিসি দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে সাত কেজি ৪৮৮ গ্রাম গাঁজা, ছয় হাজার ৭৪৬ পিস ইয়াবা, তিন গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেনসিডিল, একটি করে প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল, পাঁচটি মোবাইল, একটি ভ্যানিটি ব্যাগ, মাদক বিক্রির এক লাখ ২৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, গতকাল ভোর ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৮ মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।

সূত্রে আরো জানা গেছে, এই এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। পুলিশের টহল কার্যক্রম চলমান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গ্রেপ্তার শিশুদের সুরক্ষায় ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

মনোহরদীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশু কন্যার মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশু কন্যার মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামের আবুল কালাম মাস্টারের পুকুরে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলো—চর আহম্মদপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা (১২) এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার টেঙ্গুয়ার ইউনিয়নের বাইশ্যা  গ্রামের মোফাচ্ছের আলীর মেয়ে সুমাইয়া (১৩)।

তাদের মধ্যে দুজন স্থানীয় কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তিনজন। দীর্ঘ সময় পার হলেও পানির ওপর ভেসে না উঠলে পুকুর পারে থাকা আরেক শিশু কান্নাকাটি শুরু করে। পরে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে পুকুরে নেমে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

মনোহরদী থানার ওসি মো. জাহাঙ্গীর বাদশা বলেন, তিন শিশুর অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।