• ই-পেপার

রাজধানীতে ৪৮০ জনকে গ্রেপ্তার, বিমানবন্দর থেকে ৮২ জন

গণভোট বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির জুলাই পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
গণভোট বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির জুলাই পদযাত্রা

দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির মাধ্যমে মাঠ পর্যায়ের সাংগঠনিক সক্ষমতা যাচাই, স্থানীয় নেতাকর্মীদের সক্রিয়তা মূল্যায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রথম পর্যায়ে ঘোষিত প্রার্থীদের জনপরিচিতি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি জানান, আগামী ৬ জুলাই থেকে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ শুরু হবে। কর্মসূচিটি ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় হবে।

সারজিস বলেন, এই পদযাত্রার মধ্য দিয়ে জুলাইয়ের বার্তা দেশের সব জেলা-উপজেলার মানুষের কাছে ছড়িয়ে দিতে এবং প্রান্তিক মানুষের কথাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে। তিনি বলেন, পদযাত্রার মূল প্রতিপাদ্যের পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়—নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্রামাঞ্চলের বিদ্যুত্সংকট, কৃষি উপকরণের দাম বৃদ্ধি এবং সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে বৈষম্যসহ বিভিন্ন বিষয়ে মানুষের মতামত সংগ্রহ করা হবে।

সারজিস জানান, ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশের মাধ্যমে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ ঘটবে।

এনএসইউ ওয়ার্ল্ড কাপ কুইজ চ্যালেঞ্জ ১৭ জুলাই

এনএসইউ ওয়ার্ল্ড কাপ কুইজ চ্যালেঞ্জ ১৭ জুলাই

নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাঙ্গণে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনএসইউ ওয়ার্ল্ড কাপ কুইজ চ্যালেঞ্জ ২০২৬’। বিশ্ববিদ্যালয়টির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের (এসএইচএসএস) ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেবে দেশের খ্যাতনামা স্কুল ও কলেজের অষ্টম শ্রেণি থেকে শুরু করে এইচএসসি বা ‘এ’ লেভেলের শিক্ষার্থীরা। প্রশ্ন থাকবে চলমান ফুটবল বিশ্বকাপের নানা রকম রেকর্ড ও স্মরণীয় মুহূর্ত নিয়ে। 

এই উদ্যোগ প্রসঙ্গে এসএইচএসএসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বলেন, ‘আমাদের এই উদ্যোগ স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মেলবন্ধন স্থাপনের প্রয়াসের অংশ। বিশ্বকাপ ফুটবলকে শুধু টিভি স্ক্রিন কিংবা আড্ডার পরিবেশের মধ্যে আটকে না রেখে কিভাবে শিক্ষার্থীদের জ্ঞানগত উৎকর্ষ বাড়ানো যায় সেই লক্ষ্যেও এই কুইজ প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।’

কুইজে অংশ নিতে হলে দুজন সদস্য নিয়ে দল গঠন করে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার লিংক : .িয়ঁরুংযংং.হংঁফবসষ.পড়স। এরই মধ্যে দেশের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীরা নিবন্ধন শুরু করেছে। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, প্রথম রানার্স আপ পাবে ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্স আপ পাবে ২০ হাজার টাকা। আর সবার জন্য থাকবে অংশগ্রহণের সনদপত্র। সংবাদ বিজ্ঞপ্তি

 

 

মনোহরদীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশু কন্যার মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশু কন্যার মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামের আবুল কালাম মাস্টারের পুকুরে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলো—চর আহম্মদপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা (১২) এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার টেঙ্গুয়ার ইউনিয়নের বাইশ্যা  গ্রামের মোফাচ্ছের আলীর মেয়ে সুমাইয়া (১৩)।

তাদের মধ্যে দুজন স্থানীয় কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তিনজন। দীর্ঘ সময় পার হলেও পানির ওপর ভেসে না উঠলে পুকুর পারে থাকা আরেক শিশু কান্নাকাটি শুরু করে। পরে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে পুকুরে নেমে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

মনোহরদী থানার ওসি মো. জাহাঙ্গীর বাদশা বলেন, তিন শিশুর অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহজালালে বোর্ডিং গেট থেকে ফেরত ৭১ মালয়েশিয়াগামী যাত্রী

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে বোর্ডিং গেট থেকে  ফেরত ৭১ মালয়েশিয়াগামী যাত্রী

চেক-ইন সম্পন্ন করে হাতে বোর্ডিং পাস নিয়েও শেষ মুহূর্তে রহস্যজনকভাবে বিমানবন্দর থেকে ফিরে গেছেন ৭১ জন মালয়েশিয়াগামী যাত্রী। বোর্ডিং গেটে পাঁচ যাত্রীর পাসপোর্টের সঙ্গে ভিসার গরমিল ধরা পড়ার পরপরই পেছনে লাইনে থাকা বাকি যাত্রীরা একে একে চম্পট দেন। পরে ইমিগ্রেশনের প্রস্থান সিল বাতিল (ডিপার্চার ক্যানসেল) করে তাঁরা আবার বিমানবন্দরের বাইরে চলে আসেন।

গতকাল শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে এই নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা ঘটে। রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ঢাকার বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটিতে মোট ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ৭৬ জন যাত্রী প্লেনে চড়েননি। এর মধ্যে বোর্ডিং গেটে কাগজপত্র পরীক্ষার সময় পাঁচজন যাত্রীর ভিসার সঙ্গে পাসপোর্টের মিল না থাকায় তাঁদের অফলোড (যাত্রায় নিষেধাজ্ঞা) করা হয়। এ ঘটনার পরপরই পেছনে থাকা আরো ৭১ জন যাত্রী বোর্ডিং এলাকায় না গিয়ে কৌশলে সরে পড়েন।

সাধারণত বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে জাল ই-ভিসা শনাক্ত করার আধুনিক ব্যবস্থা থাকে। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, যাত্রীদের ভিসা যথাযথভাবে যাচাই না করেই বিমান সংস্থার চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস ইস্যু করা হয়। এরপর ইমিগ্রেশনও তাঁদের নির্বিঘ্নে বিদেশযাত্রার অনুমতি দেয়। কিন্তু চূড়ান্ত পর্যায়ে বোর্ডিং গেটে গিয়ে বিমানের নিজস্ব চেকিংয়ে পাঁচজনের ভিসা জাল বলে ধরা পড়ে। একাধিক ধাপ থাকার পরও কিভাবে সন্দেহভাজন জাল ভিসাধারীরা বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

জানা গেছে, বিমানে না চড়া ৭৬ জন যাত্রীর সবাই ‘ট্যুরিস্ট’ ভিসায় মালয়েশিয়া যাচ্ছিলেন। তবে এভিয়েশনসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, কোনো একটি মানব পাচারকারী চক্র বা ট্রাভেল এজেন্সির প্রলোভনে পড়ে তাঁরা অবৈধভাবে মালয়েশিয়ায় থেকে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।