বাংলাদেশ-মালয়েশিয়া গলফ সহযোগিতা নিয়ে আলোচনা
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

ক্রিস্টিয়ানো আমন, প্রধান নির্বাহী কর্মকর্তা, কোয়ালকম

ক্যালিফোর্নিয়াভিত্তিক চিপ নির্মাতা কম্পানি কোয়ালকম সম্প্রতি ৪১ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে কোয়ালকম সিইও ক্রিস্টিয়ানো আমন টাইম ম্যাগাজিনকে জানান, বর্তমান ধারণার চেয়ে এআই ভবিষ্যতে অনেক বড় প্রভাব ফেলবে। শূন্য দশকের শুরুতে অনেকেই বলেছিলেন ইন্টারনেট বড় একটি প্রযুক্তি হয়ে উঠবে। কিন্তু ২৬ বছর পর দেখা যাচ্ছে, মানুষের ধারণার চেয়েও বহুগুণ বড় হয়েছে ইন্টারনেটের পরিসর। এআইও ধারণার চেয়ে অনেক বড় হয়ে উঠবে।
জনতা ব্যাংকের ৮৯৫তম বোর্ড সভা

জনতা ব্যাংক : জনতা ব্যাংক পিএলসির ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় পর্ষদের পরিচালক বদরে মুনির ফেরদৌস, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, এমডি মো. মজিবর রহমান ও ডিএমডি কাজী আব্দুর রহমান উপস্থিত ছিলেন। সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

