ক্রিস্টিয়ানো আমন, প্রধান নির্বাহী কর্মকর্তা, কোয়ালকম
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

বাংলাদেশ-মালয়েশিয়া গলফ সহযোগিতা নিয়ে আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক : বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) প্রেসিডেন্ট ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় বিপিজিএর সেক্রেটারি জেনারেল সিফাত আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। এতে দুই দেশের মধ্যে গলফকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
জনতা ব্যাংকের ৮৯৫তম বোর্ড সভা

জনতা ব্যাংক : জনতা ব্যাংক পিএলসির ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় পর্ষদের পরিচালক বদরে মুনির ফেরদৌস, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, এমডি মো. মজিবর রহমান ও ডিএমডি কাজী আব্দুর রহমান উপস্থিত ছিলেন। সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

