বিয়র্ন গুলডেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, অ্যাডিডাস
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

যাত্রা করল আকিজের উদ্যোগ দ্য গ্র্যান্ডিয়র ও প্লেফিনিটির

একই ছাদের নিচে প্রিমিয়াম ডাইনিং ও আধুনিক বিনোদন গ্রহণের সুবিধা দিতে দ্য গ্র্যান্ডিয়র ও প্লেফিনিটির নামের ভিন্নধর্মী দুই উদ্যোগ চালু করেছে আকিজ ইনসাফ গ্রুপ। প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ ইনসাফ গ্রুপের এমডি শেখ জামিল উদ্দিন। দ্য গ্র্যান্ডিয়র এমন একটি প্রিমিয়াম ফুড ডেস্টিনেশন, যেখানে আধুনিক স্থাপত্য ও নান্দনিক পরিবেশে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন স্বাদের খাবারের স্বাদ গ্রহণ করা যাবে। অন্যদিকে, প্লেফিনিটি ভবিষ্যত্মুখী মহাকাশ-অনুপ্রাণিত নকশায় নির্মিত একটি আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে সেবা দেবে।
এসডিজি অ্যাওয়ার্ডে পাঁচ সম্মাননা পেল ইউবিএল

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল কম্পানি অব দ্য ইয়ার’ ও ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কম্পানি অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। একই সঙ্গে ‘সহযাত্রা : কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট’ উদ্যোগের জন্য সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস বিভাগে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া আরো দুই বিভাগে সম্মানজনক স্বীকৃতিসহ এবারের আয়োজনে মোট পাঁচটি সম্মাননা অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ। বাংলাদেশ সাসটেইনেবিলিটি সামিটের অংশ হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দায়িত্বশীল ব্যাবসায়িক কার্যক্রম, উদ্ভাবন, সহযোগিতা ও কার্যকর প্রভাবের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়। তিনটি বিভাগে বিজয়ী হওয়ার পাশাপাশি ইউনিলিভার বাংলাদেশ ‘স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড’ উদ্যোগের জন্য ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগে এবং ‘ইউ-রিফিল ২.০ অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং’ উদ্যোগের জন্য রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রডাকশন বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে।

