ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত হয়েছে

শাহ্জালাল ইসলামী ব্যাংক : সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির চেয়ারম্যান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি মো. রাফাত উল্লা খান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
বিকাশের পৃষ্ঠপোষকতায় শাবিপ্রবিতে অনুষ্ঠিত হলো ‘সিএসই কার্নিভাল ২০২৬

বিকাশ : বিকাশের পৃষ্ঠপোষকতায় শাবিপ্রবিতে অনুষ্ঠিত হলো ‘সিএসই কার্নিভাল ২০২৬’। এতে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রগ্রামিং প্রতিযোগিতায় দেশের ৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১২০টি দল অংশ নেয়। পাশাপাশি এই আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০টি দল হ্যাকাথনে অংশ নেয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন। সংবাদ বিজ্ঞপ্তি

