• ই-পেপার

উক্তি

কানাডার জালে বল জড়িয়ে বাঁধনহারা উল্লাস জোভো লুকিচের

কানাডার জালে বল জড়িয়ে বাঁধনহারা উল্লাস জোভো লুকিচের

কানাডার জালে বল জড়িয়ে বাঁধনহারা উল্লাস জোভো লুকিচের। ২১ মিনিটে লুকিচের লক্ষ্যভেদে ১-০-তে এগিয়ে গিয়ে মাঝবিরতিতে গিয়েছিল বসনিয়া-হার্জেগোভিনা।           ছবি : রয়টার্স

 

আজকের খেলা

আজকের খেলা

যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে (সকাল ৭টা)

সুইজারল্যান্ড-কাতার (রাত ১টা)

ব্রাজিল-মরক্কো (রাত ৪টা)

স্কটল্যান্ড-হাইতি (কাল সকাল ৭টা)

উদ্বোধনী ম্যাচের অভিশাপ কাটাল দক্ষিণ কোরিয়া

ক্রীড়া প্রতিবেদক
উদ্বোধনী ম্যাচের অভিশাপ কাটাল দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্রের ম্যাচের একটি মুহূর্ত। মাঠের এই লড়াইয়ে ইউরোপিয়ান প্রতিপক্ষকে পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে কোরিয়ানরা। ছবি : রয়টার্স

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ মানেই যেন হারের হতাশা সঙ্গী হবে দক্ষিণ কোরিয়ার। টানা চারটি বিশ্বকাপে এটা অলিখিত নিয়মই হয়ে গিয়েছিল। তবে এবারের বিশ্বকাপে সেই খরা কাটিয়েছে দলটি। প্রত্যাবর্তনের গল্প লিখে গতকাল সকালে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ অভিযানের শুরুটা মনে রাখার মতো করেছে তারা। 

অবশ্য ম্যাচজুড়ে দক্ষিণ কোরিয়ারই আধিপত্য ছিল। তবু তারা পিছিয়ে পড়েছিল গোল করতে না পারার ব্যর্থতায়। তবে হাল ছাড়েনি। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় ও হ্যন-গিউ’র জয়সূচক গোলে চেকিয়ার বিপক্ষে তাদের জয় ২-১ ব্যবধানে। তবে দক্ষিণ কোরিয়ার ম্যাচের নায়ক অবশ্য হোয়াং ইন-বম। দক্ষিণ কোরিয়ার ফুটবলে তাঁর উত্থান সহজ ছিল না। দেশের ঘরোয়া ফুটবল থেকে শুরু করে বিদেশের বিভিন্ন লিগে নিজেকে প্রমাণ করার দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে তাঁকে। প্রতিটি ক্লাবে তিনি পরিচিতি পেয়েছেন পরিশ্রমী ও বুদ্ধিমত্তার জন্য। আলোচনায় কম এলেও কোচদের কাছে হোয়াং ইন-বম নির্ভরতার প্রতীক।

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে সেই নির্ভরযোগ্য সৈনিকই দক্ষিণ কোরিয়ার ভরসা হয়েছেন। ম্যাচের শুরু থেকেই দক্ষিণ কোরিয়া ছিল অনেক বেশি আক্রমণাত্মক। অধিনায়ক সন হিউং-মিনকে কেন্দ্র করে একের পর এক আক্রমণ শানায় তারা। প্রথমার্ধে দলের আটটি শটের মধ্যে পাঁচটিই আসে সনের পা থেকে। তবে সবচেয়ে ভালো সুযোগটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক মাতেই কোভার। তবে চেক গোলরক্ষক মাতেই কোভারের দৃঢ়তায় বারবার হতাশ হতে হয় কোরিয়ানদের।

খেলার ধারার বিপরীতে ৫৯তম মিনিটে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ভ্লাদিমির কুফালের লম্বা থ্রো থেকে উড়ে এসে হেডে বল জালে পাঠান অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। সেটিই ছিল ম্যাচে চেকদের প্রথম অন-টার্গেট শট, আর তাতেই আসে গোল। গোল হজমের পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। এর ফলও মেলে দ্রুত। ৬৭তম মিনিটে লি কাং-ইনের নিখুঁত পাস থেকে বল পেয়ে বক্সের ভেতর দুর্দান্ত ফিনিশিংয়ে সমতা ফেরান হোয়াং ইন-বম। বক্সের ভেতরে গোলরক্ষককে ধোঁকা দিয়ে নিখুঁত ফিনিশে বল জালে জড়িয়ে স্কোরলাইন ১-১ করেন তিনি। দ্বিতীয় গোলটির অগ্রভাগেও ছিলেন হোয়াং ইন-বম। তাঁর দারুণ ক্রস থেকে সহজ ফিনিশিংয়ে বল জালে পাঠান বদলি হিসেবে নামা ও হ্যন-গিউ। ৮০ মিনিটের সেই গোলেই ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া।

তবে শেষ মুহূর্তগুলোতে চেক প্রজাতন্ত্র সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায়। সে সময় দলের ত্রাতা হয়ে ওঠেন গোলরক্ষক কিম সেউং-গিউ। ৮২ মিনিটে অ্যাডাম হ্লোজেকের কাছ থেকে নিশ্চিত গোল বাঁচান তিনি। যোগ করা সময়েও গোলবারের নিচে ব্যস্ত সময় কাটাতে হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত দারুণ এক জয়ই সঙ্গী হয়েছে। 

 

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুজিবুর রহমান (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নিহত মুজিবুর রহমান দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর রহমানের ছেলে। খবর পেয়ে স্থানীয় দত্তগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

এদিকে ভারতের এক গণমাধ্যমকর্মী গত রাতে এ প্রতিবেদককে জানান, নিহত মুজিবুর রহমানের মরদেহ ভারতের উনকোটি জেলা হাসপাতালে রয়েছে। শনিবার ময়নাতদন্ত শেষে মরদেহ বাংলাদেশে পাঠানো হতে পারে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, দত্তগ্রাম সীমান্ত এলাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির আওতাভুক্ত। গতকাল সন্ধ্যায় মুজিবুর রহমানসহ স্থানীয় ৬-৭ জন যুবক দত্তগ্রাম সীমান্তের লখাইরচর এলাকায় যান। এ সময় ভারতের লাটিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে স্থানীয় সূত্রের দাবি। এতে মুজিবুর রহমান নিহত হন। তবে তাঁর সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে ফিরে আসতে সক্ষম হন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জয়নুল ইসলাম বলেন, নিহত মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি বিষয়টি জেনেছেন। তাঁর ভাষ্য, চোরাই মালামাল আনতে গিয়ে বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নিহত হয়ে থাকতে পারেন। বর্তমানে ঘটনাস্থলে বিজিবির সঙ্গে নিহতের ভাই আজিজুর রহমান রয়েছেন। তিনি ফোনে জানিয়েছেন, তাঁর ভাইয়ের মরদেহ বিএসএফ ভারতের একটি হাসপাতালে নিয়ে গেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, গুলিবিদ্ধ হয়ে মুজিবুর রহমান মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল গেছে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুলাউড়ার দত্তগ্রাম বিজিবি ক্যাম্পের কমান্ডার আমজাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে আছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।