• ই-পেপার

স্পোকেন ইংলিশ

জাতীয় দাবায় সাউথ পয়েন্টের সাফল্য

জাতীয় দাবায় সাউথ পয়েন্টের সাফল্য
পদক হাতে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা

জাতীয় দাবার আসরে দারুণ সাফল্য দেখিয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জাতীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জিতেছে একটি চ্যাম্পিয়নশিপ ও দুটি রানার আপ পদক।

রাজধানীর বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় গ্রেড-৯-এর শিক্ষার্থী ওয়ার্সিয়া খুশবু বালিকা বিভাগে সাত ম্যাচের সব কটি জিতে পূর্ণ ৭ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই বিভাগে গ্রেড-৮-এর শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা নাফি সাড়ে ৫ পয়েন্ট নিয়ে রানার আপ হয়। অন্যদিকে বালক বিভাগে গ্রেড-৬-এর শিক্ষার্থী মুহতাদি তাজওয়ার নাশিদ ৬ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থান লাভ করে।

এই প্রতিযোগিতার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, ঢাকা অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত চারজন দাবাড়ুর তিনজনই সাউথ পয়েন্টের শিক্ষার্থী। এটি শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রতিষ্ঠানটির নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলাবদ্ধ অনুশীলন ও ক্রীড়া শিক্ষার মানেরও উজ্জ্বল স্বীকৃতি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ লিয়াকত আলী। এই সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.) আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাউথ পয়েন্টের শিক্ষার্থীরা সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে।

 

নবম ও দশম শ্রেণি : বৃষ্টি

আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

নবম ও দশম শ্রেণি : বৃষ্টি

বাংলা প্রথম পত্র

কবিতা

[পূর্বপ্রকাশের পর]

‌‌জ্ঞানমূলক প্রশ্ন

১৮।          ‘বিষণ্ন মেদুর’ কী?

   উত্তর : ‘বিষণ্ন মেদুর’ বলতে বৃষ্টিহীন গ্রীষ্মকালের প্রকৃতির শুষ্ক ও রুক্ষ রূপকে বোঝানো হয়েছে, যা প্রচণ্ড তাপদাহে আরো তীব্র হয়। তবে সামান্য বৃষ্টির আগমনে সেই নিষ্ঠুরতা দূর হয়ে প্রকৃতি আবার স্বস্তি ও স্নিগ্ধতা ফিরে পায়।

১৯।          আবাদি গ্রাম বলতে কী বোঝো?

   উত্তর : পদ্মা-মেঘনা নদীর দুই তীরের গ্রামগুলোতে নদীর পানির মাধ্যমে সহজে সেচের ব্যবস্থা থাকায় কৃষকরা বৃষ্টির ওপর নির্ভর না করে ভালো ফসল ফলাতে পারে, তাই এসব গ্রামকে আবাদি গ্রাম বলা হয়।

২০।          ফররুখ আহমদের গ্রামের নাম কী?

   উত্তর : ফররুখ আহমদের গ্রামের নাম মাঝআইল।

 

অনুধাবনমূলক প্রশ্ন

১।           রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ বৃষ্টির স্পর্শ পেতে চায় কেন?

   উত্তর : রৌদ্রদগ্ধ ধানক্ষেত দীর্ঘদিন ধরে প্রচণ্ড রোদের তাপে শুকিয়ে গেছে, ফলে ফসলের বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। তাই বৃষ্টির পরশ পেলে এই ধানক্ষেত আবার সজীব হয়ে উঠবে, নতুন প্রাণ পাবে। কবিতায় এটি প্রকৃতির এক অনিবার্য আকাঙ্ক্ষা হিসেবে চিত্রিত হয়েছে, যেখানে বৃষ্টি যেন ধানক্ষেতের জন্য আশীর্বাদস্বরূপ।

 

২।           ‘বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়।’ চরণটি বুঝিয়ে লেখো।

   উত্তর : আলোচ্য চরণটিতে বৃষ্টি হওয়ার পূর্বমুহূর্তের চিত্র প্রকাশিত হয়েছে।

   বৃষ্টি হওয়ার পূর্বমুহূর্তে সারা আকাশ কালো মেঘে ঢেকে যায়। সূর্যও ঢাকা পড়ে ঘন মেঘের আস্তরণে। প্রকৃতির বুকেও তাই যেন কালো রঙের এক চাদর নেমে আসে। ‘বৃষ্টি’ কবিতায় কবি এই কালো ছায়াকে কাজলের সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছেন। বৃষ্টির আগমনী বার্তা বহন করে আনা মুহূর্তের এমন চমৎকার বর্ণনা তুলে ধরা হয়েছে চরণটির মাধ্যমে।

 

৩।           বৃষ্টির দিন একাকী জীবনে বিরহ বাড়ায় কেন?

   উত্তর : বৃষ্টির দিন মন স্মৃতিকাতর হয়ে পড়ে বলে একাকী জীবনে বিরহ বাড়ে।

   বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষ রসসিক্ত হয়ে পড়ে। অতীতের নানা সুখময় স্মৃতি মনের কোণে উঁকি দেয়। একাকী মানুষ তার আনন্দ বা কষ্টের অনুভূতিগুলো সম্পর্কে কথা বলার জন্য কাউকে খুঁজে পায় না। তাই বৃষ্টির দিনে সঙ্গীহীন মানুষের মনে সঙ্গীর জন্য ব্যাকুলতা তৈরি হয়। মন বিরহী হয়ে ওঠে।

 

৪।           ‘বৃষ্টি’ কবিতায় বৃষ্টিকে বহু প্রতীক্ষিত বলা হয়েছে কেন?

   উত্তর : বৃষ্টির অভাবে মানবমন ও প্রকৃতি থেকে প্রাণচাঞ্চল্য হারিয়ে যায় বলে ‘বৃষ্টি’ কবিতায় বৃষ্টিকে বহু প্রতীক্ষিত বলা হয়েছে।

   গ্রীষ্মকালের প্রখর তাপে মাঠ-ঘাট, বৃক্ষ সবকিছু প্রাণহীন হয়ে পড়ে। প্রচণ্ড গরমে মানুষের জীবনও ওষ্ঠাগত হয়ে পড়ে। মানুষ তখন ব্যাকুল হয়ে থাকে একপশলা বৃষ্টির জন্য। ‘বৃষ্টি’ কবিতার কবি ফররুখ আহমদের ভাষায়, দগ্ধ প্রকৃতিও যেন উন্মুখ হয়ে থাকে বৃষ্টির শীতলতায় নিজেকে জুড়িয়ে নিতে। এ কারণেই ‘বৃষ্টি’ কবিতায় বৃষ্টিকে বহু প্রতীক্ষিত বলা হয়েছে।

 

৫।           ‘পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ, প্রান্তর বন্ধুর’—চরণটি বুঝিয়ে লেখো।

   উত্তর : বৃষ্টির দিনে মন স্মৃতিকাতর হয়ে পড়ে, এ বিষয়টি বোঝানো হয়েছে আলোচ্য চরণটিতে।

   বর্ষণমুখর দিনে অনুভূতিপ্রবণ মানুষের মন রসসিক্ত হয়। স্মৃতির জানালা খুলে মানুষ চলে যায় বহুদূর। মনে পড়ে যায় সুখময় অতীত, পুরনো স্মৃতি। সেই ভালোলাগা দিয়ে মানুষ আপন মনে আলপনা এঁকে চলে।

 

 

একাদশ ও দ্বাদশ শ্রেণি : আঠারো বছর বয়স

মো. মোজাম্মেল হক সজল, প্রভাষক, বাংলা বিভাগ, হাতিয়া ডিগ্রি কলেজ, সখীপুর, টাঙ্গাইল

একাদশ ও দ্বাদশ শ্রেণি : আঠারো বছর বয়স
সুকান্ত ভট্টাচার্য। অঙ্কন : তানভীর মালেক

বাংলা প্রথম পত্র

কবিতা

[পূর্বপ্রকাশের পর]

বহু নির্বাচনী প্রশ্ন

১৮।          ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি সঁপে আত্মাকে শপথের কোলাহলে’ বলতে বুঝিয়েছেন—

   ক. রক্তদানে পুণ্য খ. কথা ও কাজের ঐক্য
গ. আত্মত্যাগের মহিমা
ঘ. যৌবনের দুঃসাহসিকতা

১৯।          ‘আঠারো বছর বয়স’ কবিতায় তরুণরা শপথের কোলাহলে কী সঁপে দেয়?

   ক. মনকে   খ. প্রাণকে
গ. আত্মাকে ঘ. স্পর্ধাকে

২০।          কবি সুকান্ত ভট্টাচার্যর জন্ম কত সালে?

   ক. ১৯১৮     খ. ১৯২২     গ. ১৯২৬     ঘ. ১৯২৯

২১।          ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে আঠারো বছর বয়স কী জানে না।

   ক. কাঁদা    খ. ভয়
গ. মাথা নোয়ানো ঘ. রক্তদানের পুণ্য

২২।          সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান।

   ক. ১৯ বছর    খ. ২০ বছর
গ. ২১ বছর    ঘ. ২২ বছর

২৩।          ‘আঠারো বছর বয়স’ কবিতা কোন ছন্দে রচিত?

   ক. অক্ষরবৃত্ত খ. স্বরবৃত্ত
গ. মাত্রাবৃত্ত ঘ. গদ্যছন্দ

২৪।          ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’—কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করছেন?

   ক. ইতিবাচক খ. দুঃসাহস
গ. বয়স    ঘ. তারুণ্য

২৫।          আঠারো বছর বয়সের তরুণরা বাষ্পের বেগে কিসের মতো চলে?

   ক. জাহাজের খ. বিমানের
গ. স্টিমারের ঘ.  নৌকার

২৬।          কোন বয়সে মানুষ নতুন কিছু করে?

   ক. নব যৌবনে   খ. পরিণত বয়সে
গ. শৈশবে   ঘ. কৈশোরে

২৭।          ‘আঠারো বছর বয়স’ কবিতার তরুণরা স্বাধীনভাবে চলার ইচ্ছা পোষণ করে, কারণ তারা—

   i. আত্মপ্রত্যায়ী ii. স্বাধীনচেতা

   iii. সংশয়হীন

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

   উত্তর : ১৮. ঘ ১৯. গ ২০. গ ২১. ক ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. ক ২৭. ঘ।

 

 

 

 

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন
গ্রিনহাউস পদ্ধতিতে চাষাবাদ

কৃষিশিক্ষা প্রথম পত্র

১। বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি কোনটি?

   ক. শিল্প       খ. কৃষি

   গ. পর্যটন   ঘ. মৎস্য

২।           জৈব সারের উপকারিতা—

   i. মাটির উর্বরতা বৃদ্ধি করে

   ii. মাটির গঠন উন্নত করে

   iii. পরিবেশবান্ধব

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩।           মাটির অম্লতা কমাতে কী ব্যবহার করা হয়?

   ক. চুন                   খ. ইউরিয়া

   গ. টিএসপি           ঘ. এমওপি

   নিচের তথ্যটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   আমজাদ উন্নত বীজ ব্যবহার করে, জৈব সার প্রয়োগ করে এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করে।

৪।           আমজাদ কোন ধরনের সার ব্যবহার করেছে?

   ক. রাসায়নিক          খ. জৈব

   গ. খনিজ                  ঘ. তরল

৫।           আমজাদের ব্যবহৃত বালাই দমন পদ্ধতি হলো—

   ক. IPM             খ. ICM

   গ. HYV            ঘ. GAP

৬।           IPM-এর পূর্ণরূপ কী?

   ক. Integrated Pest Management

   খ. International Plant Method

   গ. Internal Pest Monitoring

   ঘ. Integrated Plant Method

৭।           কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব—

   i. ফলন কমে ii. খরা বৃদ্ধি পায়

   iii. লবণাক্ততা বাড়ে

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮।           মাটির pH নির্দেশ করে—

   ক. আর্দ্রতা      খ. অম্ল-ক্ষারত্ব

   গ. তাপমাত্রা          ঘ. লবণ

৯।           গ্রিনহাউস প্রযুক্তি প্রধানত ব্যবহৃত হয়—

   ক. মাছ চাষে         খ. সবজি ও ফুল চাষে

   গ. বনায়নে     ঘ. হাঁস পালনে

১০।          উন্নত বীজের বৈশিষ্ট্য—

   i. অধিক ফলনশীল ii. রোগ সহনশীল

   iii. বিশুদ্ধ

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১।          কম্পোস্ট সার তৈরি হয়—

   ক. খনিজ থেকে  খ. জৈব বর্জ্য থেকে

   গ. চুন থেকে          ঘ. রাসায়নিক পদার্থ থেকে

   নিচের তথ্যটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   সেতু আম সংগ্রহ করে জ্যাম তৈরি করে বোতলজাত করল।

১২।          সেতু কৃষির কোন শাখার কাজ করেছে?

   ক. প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ      
খ. ভূমি ব্যবস্থাপনা

   গ. মৎস্য       ঘ. বনায়ন

১৩।          জ্যাম তৈরির প্রধান উদ্দেশ্য—

   ক. ফল সংরক্ষণ ও মূল্য সংযোজন   
খ. ফল নষ্ট করা  গ. বীজ উৎপাদন                           ঘ. ফল শুকানো

১৪।          বাংলাদেশের অধিকাংশ কৃষিজমি কোন শ্রেণির?

   ক. উঁচু        খ. মাঝারি উঁচু

   গ. মাঝারি নিচু        ঘ. নিচু

১৫।          মাঠ ফসলের উদাহরণ—

   র. ধান     রর. গম

   ররর. পাট

   নিচের কোনটি সঠিক?

   ক. র ও রর          খ. র ও ররর

   গ. রর ও ররর        ঘ. র, রর ও ররর

১৬।          জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ—

   ক. বন উজাড়         খ. জোয়ার

   গ. শিশির            ঘ. কুয়াশা

১৭।          বোরো ধান সাধারণত কোন মৌসুমে চাষ করা হয়?

   ক. খরিফ-১         খ. খরিফ-২

   গ. রবি                   ঘ. বর্ষা

১৮।          সমন্বিত বালাই ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়—

   i. জৈবিক পদ্ধতি  ii. যান্ত্রিক পদ্ধতি

   iii. রাসায়নিক পদ্ধতি

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯।          মাটির উর্বরতা বৃদ্ধিতে কোনটি বেশি ব্যবহৃত হয়?

   ক. গোবর      খ. এমওপি

   গ. টিএসপি           ঘ. ইউরিয়া

   নিচের তথ্যটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   নাজিম তার জমিতে কনট্যুর চাষ করে এবং পাহাড়ি ঢালে টেরেস তৈরি করেছে।

২০।          নাজিমের মূল উদ্দেশ্য কী?

   ক. মাটির ক্ষয় রোধ     খ. সেচ বৃদ্ধি

   গ. আগাছা দমন ঘ. ফল সংরক্ষণ

২১।          নাজিমের ব্যবহৃত পদ্ধতিগুলো—

   i. কনট্যুর চাষ ii. টেরেসিং

   iii. বৃক্ষরোপণ

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২।          গম একটি—

   ক. ডাল ফসল         খ. তৈলবীজ

   গ. দানাদার শস্য       ঘ. মসলা

২৩।          ফল সংরক্ষণের উদ্দেশ্য—

   i. অপচয় কমানো

   ii. দীর্ঘদিন ব্যবহার

   iii. মূল্য সংযোজন

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪।          কৃষিতে GIS প্রযুক্তি ব্যবহৃত হয়—

   ক. জমির তথ্য বিশ্লেষণে   খ. রান্নায়

   গ. মাছ ধরতে        
ঘ. পোশাক তৈরিতে

২৫।          খাদ্য সংরক্ষণে কার্যকর পদ্ধতি—

   ক. তাপমাত্রা কমানো     খ. আর্দ্রতা বাড়ানো

   গ. পানি বাড়ানো             ঘ. আলো বাড়ানো

   নিচের তথ্যটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   অহনা একটি গ্রিনহাউসে টমেটো উৎপাদন করছে।

২৬।          গ্রিনহাউসের একটি সুবিধা হলো—

   ক. সারা বছর উৎপাদন খ. অতিবৃষ্টি বৃদ্ধি

   গ. জমি ক্ষয়               ঘ. লবণাক্ততা বৃদ্ধি

২৭।          গ্রিনহাউসের সুবিধাসমূহ—

   i. পরিবেশ নিয়ন্ত্রণ ii. রোগ কমানো

   iii. সারা বছর উৎপাদন

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮।          কার্বন ডাই-অক্সাইডের প্রধান প্রভাব—

   ক. গ্রিনহাউস প্রভাব     খ. ওজোন সৃষ্টি

   গ. শিশির সৃষ্টি         ঘ. বৃষ্টি বৃদ্ধি

২৯।          খাদ্য প্রক্রিয়াজাতকরণের সুফল—

   i. সংরক্ষণকাল বাড়ে

   ii. অপচয় কমে

   iii. বাজারমূল্য বৃদ্ধি পায়

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii   খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০। কলম করার উদ্দেশ্য—

   ক. উন্নত জাতের গাছ উৎপাদন     
খ. আগাছা দমন

   গ. সেচ প্রদান   
ঘ. জমি সমতল করা

 

   উত্তর : ১. খ ২. ঘ ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭. ঘ ৮.খ ৯.খ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. ক ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. ক ২৬. ক ২৭. ঘ ২৮. ক ২৯. ঘ ৩০. ক।