কৃষিশিক্ষা প্রথম পত্র
১। বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি কোনটি?
ক. শিল্প খ. কৃষি
গ. পর্যটন ঘ. মৎস্য
২। জৈব সারের উপকারিতা—
i. মাটির উর্বরতা বৃদ্ধি করে
ii. মাটির গঠন উন্নত করে
iii. পরিবেশবান্ধব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। মাটির অম্লতা কমাতে কী ব্যবহার করা হয়?
ক. চুন খ. ইউরিয়া
গ. টিএসপি ঘ. এমওপি
নিচের তথ্যটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আমজাদ উন্নত বীজ ব্যবহার করে, জৈব সার প্রয়োগ করে এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করে।
৪। আমজাদ কোন ধরনের সার ব্যবহার করেছে?
ক. রাসায়নিক খ. জৈব
গ. খনিজ ঘ. তরল
৫। আমজাদের ব্যবহৃত বালাই দমন পদ্ধতি হলো—
ক. IPM খ. ICM
গ. HYV ঘ. GAP
৬। IPM-এর পূর্ণরূপ কী?
ক. Integrated Pest Management
খ. International Plant Method
গ. Internal Pest Monitoring
ঘ. Integrated Plant Method
৭। কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব—
i. ফলন কমে ii. খরা বৃদ্ধি পায়
iii. লবণাক্ততা বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। মাটির pH নির্দেশ করে—
ক. আর্দ্রতা খ. অম্ল-ক্ষারত্ব
গ. তাপমাত্রা ঘ. লবণ
৯। গ্রিনহাউস প্রযুক্তি প্রধানত ব্যবহৃত হয়—
ক. মাছ চাষে খ. সবজি ও ফুল চাষে
গ. বনায়নে ঘ. হাঁস পালনে
১০। উন্নত বীজের বৈশিষ্ট্য—
i. অধিক ফলনশীল ii. রোগ সহনশীল
iii. বিশুদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। কম্পোস্ট সার তৈরি হয়—
ক. খনিজ থেকে খ. জৈব বর্জ্য থেকে
গ. চুন থেকে ঘ. রাসায়নিক পদার্থ থেকে
নিচের তথ্যটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সেতু আম সংগ্রহ করে জ্যাম তৈরি করে বোতলজাত করল।
১২। সেতু কৃষির কোন শাখার কাজ করেছে?
ক. প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ
খ. ভূমি ব্যবস্থাপনা
গ. মৎস্য ঘ. বনায়ন
১৩। জ্যাম তৈরির প্রধান উদ্দেশ্য—
ক. ফল সংরক্ষণ ও মূল্য সংযোজন
খ. ফল নষ্ট করা গ. বীজ উৎপাদন ঘ. ফল শুকানো
১৪। বাংলাদেশের অধিকাংশ কৃষিজমি কোন শ্রেণির?
ক. উঁচু খ. মাঝারি উঁচু
গ. মাঝারি নিচু ঘ. নিচু
১৫। মাঠ ফসলের উদাহরণ—
র. ধান রর. গম
ররর. পাট
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৬। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ—
ক. বন উজাড় খ. জোয়ার
গ. শিশির ঘ. কুয়াশা
১৭। বোরো ধান সাধারণত কোন মৌসুমে চাষ করা হয়?
ক. খরিফ-১ খ. খরিফ-২
গ. রবি ঘ. বর্ষা
১৮। সমন্বিত বালাই ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়—
i. জৈবিক পদ্ধতি ii. যান্ত্রিক পদ্ধতি
iii. রাসায়নিক পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। মাটির উর্বরতা বৃদ্ধিতে কোনটি বেশি ব্যবহৃত হয়?
ক. গোবর খ. এমওপি
গ. টিএসপি ঘ. ইউরিয়া
নিচের তথ্যটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নাজিম তার জমিতে কনট্যুর চাষ করে এবং পাহাড়ি ঢালে টেরেস তৈরি করেছে।
২০। নাজিমের মূল উদ্দেশ্য কী?
ক. মাটির ক্ষয় রোধ খ. সেচ বৃদ্ধি
গ. আগাছা দমন ঘ. ফল সংরক্ষণ
২১। নাজিমের ব্যবহৃত পদ্ধতিগুলো—
i. কনট্যুর চাষ ii. টেরেসিং
iii. বৃক্ষরোপণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। গম একটি—
ক. ডাল ফসল খ. তৈলবীজ
গ. দানাদার শস্য ঘ. মসলা
২৩। ফল সংরক্ষণের উদ্দেশ্য—
i. অপচয় কমানো
ii. দীর্ঘদিন ব্যবহার
iii. মূল্য সংযোজন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। কৃষিতে GIS প্রযুক্তি ব্যবহৃত হয়—
ক. জমির তথ্য বিশ্লেষণে খ. রান্নায়
গ. মাছ ধরতে
ঘ. পোশাক তৈরিতে
২৫। খাদ্য সংরক্ষণে কার্যকর পদ্ধতি—
ক. তাপমাত্রা কমানো খ. আর্দ্রতা বাড়ানো
গ. পানি বাড়ানো ঘ. আলো বাড়ানো
নিচের তথ্যটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অহনা একটি গ্রিনহাউসে টমেটো উৎপাদন করছে।
২৬। গ্রিনহাউসের একটি সুবিধা হলো—
ক. সারা বছর উৎপাদন খ. অতিবৃষ্টি বৃদ্ধি
গ. জমি ক্ষয় ঘ. লবণাক্ততা বৃদ্ধি
২৭। গ্রিনহাউসের সুবিধাসমূহ—
i. পরিবেশ নিয়ন্ত্রণ ii. রোগ কমানো
iii. সারা বছর উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। কার্বন ডাই-অক্সাইডের প্রধান প্রভাব—
ক. গ্রিনহাউস প্রভাব খ. ওজোন সৃষ্টি
গ. শিশির সৃষ্টি ঘ. বৃষ্টি বৃদ্ধি
২৯। খাদ্য প্রক্রিয়াজাতকরণের সুফল—
i. সংরক্ষণকাল বাড়ে
ii. অপচয় কমে
iii. বাজারমূল্য বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। কলম করার উদ্দেশ্য—
ক. উন্নত জাতের গাছ উৎপাদন
খ. আগাছা দমন
গ. সেচ প্রদান
ঘ. জমি সমতল করা
উত্তর : ১. খ ২. ঘ ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭. ঘ ৮.খ ৯.খ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১. ক ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. ক ২৬. ক ২৭. ঘ ২৮. ক ২৯. ঘ ৩০. ক।