• ই-পেপার

স্পোকেন ইংলিশ

একাদশ ও দ্বাদশ শ্রেণি : আঠারো বছর বয়স

মো. মোজাম্মেল হক সজল, প্রভাষক, বাংলা বিভাগ, হাতিয়া ডিগ্রি কলেজ, সখীপুর, টাঙ্গাইল

একাদশ ও দ্বাদশ শ্রেণি : আঠারো বছর বয়স

বাংলা প্রথম পত্র

কবিতা

বহু নির্বাচনী প্রশ্ন

১। ‘রক্তদানের পুণ্য’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

   ক. তারুণ্যের অগ্রগতি
খ. বিপদ মোকাবেলার ঝুঁকি
গ. মুক্তি ও কল্যাণের সংগ্রাম
ঘ. স্বাধীনভাবে চলার ঝুঁকি

২।           আঠারো বছর বয়সের নেতিবাচক দিক হলো, এ বয়স—

   ক. অসুন্দর খ. পদস্খলনের শঙ্কাপূর্ণ
গ. ত্যাগের ঘ. কোলাহলপূর্ণ

৩।           ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’—পঙিক্ততে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

   ক.  তারুণ্যের শক্তির জাগরণের প্রত্যাশা
খ. তারুণ্যের শক্তির অপচয়ের হতাশা
গ. আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
ঘ. দুর্বার গতিতে এগিয়ে চলা

৪।           ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার—

   ক. সকল অস্ত্র    খ. পেশিশক্তি
গ. আঘাতের ক্ষমতা     ঘ. অদম্য প্রাণশক্তি

৫।           ‘এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়।’—পঙিক্ততে কত বছর বয়সের কথা বলা হয়েছে?

   ক. ১৬ বছর    খ. ১৭ বছর
গ. ১৮ বছর    ঘ. ১৯ বছর

৬।           ‘এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’—উপর্যুক্ত উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের ভাব সাদৃশ্যপূর্ণ?

   ক. এ বয়স কেউ মাথা নোয়াবার নয়
খ. এ বয়স জানে রক্তদানের পুণ্য
গ. এ বয়স তবুও নতুন কিছু তো করে
ঘ. এ দেশের বুকে আঠারো আসুক নেমে

৭।           আঠারো বছর বয়স দুঃসহ কেন?

   ক. পাথরের বাধা ভাঙতে চায় বলে
খ. বাষ্পের বেগে স্টিমারের মতো চলে বলে
গ. প্রাণে অসহ্য যন্ত্রণার কারণে
ঘ. স্পর্ধায় মাথা তুলবার ঝুঁকির কারণে

৮।           বিপদের মুখে ‘আঠারো বছর বয়স’ কেমন?

   ক. প্রখর    খ. অগ্রণী
গ. দুর্বার    ঘ. দুঃসাহসী

   নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   ‘আপদ আছে, জানি আঘাত আছে

   তাই জেনে তো বক্ষে পরান নাচে।’

 ৯।          উদ্দীপকে ‘আঠারো বছর বয়সের’ কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?

   ক. সাহসিকতা    খ. হীনম্মন্যতা
গ. শৃঙ্খলাবোধ    ঘ. নিশ্চয়তা

১০।          উদ্দীপকের সঙ্গে ‘আঠারো বছর বয়স’ কবিতার যে চরণের ভাবের সঙ্গে মিল রয়েছে—

   i. দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

   ii. প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য

   iii. বিপদের মুখে এ বয়স অগ্রণী

   নিচের কোনটি সঠিক

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১।          ‘আঠারো বছর বয়স’ কিভাবে বেঁচে থাকে?

   ক. কর্মে ও প্রেরণায়     খ. দুর্যোগে আর ঝড়ে
গ. বিপদে আর সংগ্রামে ঘ. উদ্দীপনা আর সাহসে

১২।          আঠারো বছর বয়স বেদনায় থরোথরো কাঁপে কেন?

   ক. শপথের কোলাহলে
খ. অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে
গ. জয়ের আনন্দে ঘ. অভিমানে

১৩।          ‘আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া।’—এ মহান মন্ত্রের বাহন কোনটি?

   ক. স্বার্থত্যাগ খ. আত্মত্যাগ
গ. অর্থত্যাগ ঘ. বিলাসিতা ত্যাগ

১৪।          আঠারো বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়?

   ক. সামান্য   খ. বীভত্স
গ. সহনীয়   ঘ. অসহ্য

১৫।          ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে ‘তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা’ কিসের?

   ক. অসহায় ও একাকিত্বের
খ. ব্যর্থতার গ্লানির      গ. অন্যায়-অবিচারের
ঘ. নানামুখী মতবাদের

১৬।          ‘আঠারো বছর বয়স ভয়ংকর’ কারণ, এ বয়সে—

   i. আঘাত আসে   ii. প্রাণে অসহ্য যন্ত্রণা

   iii. প্রাণ তীব্র আর প্রখর

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭।          ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি জাতীয় জীবনের চালিকাশক্তি হিসেবে প্রত্যাশা করেছেন যেসব বৈশিষ্ট্য তা হলো—

   i. সেবাব্রত   ii. উদ্দীপনা
iii. সাহসিকতা

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর : ১. গ ২. খ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. খ ৭. খ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. ঘ।

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন

জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল, মুন্সীগঞ্জ

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন
অলংকরণ : শেখ মানিক

অর্থনীতি দ্বিতীয় পত্র

১। কোন যুগে বাংলায় প্রথম মুদ্রা চালু হয়?
ক. প্রাচীন যুগ খ. মুসলিম যুগ 
গ. ইংরেজ যুগ   ঘ. পাকিস্তান যুগ

২। ম্যালথাসের মতে ‘বিলম্ব বিবাহ’ জনসংখ্যা  নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন ধরনের ব্যবস্থা?

   ক. ধর্মীয়    খ. প্রাকৃতিক
গ. বৈজ্ঞানিক ঘ. নিবারণমূলক

৩।           বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় কোনটি?  
ক. বৈদেশিক মুদ্রার মূল্য বৃদ্ধি

   খ. শুল্ক বৃদ্ধি     গ. আয়কর বৃদ্ধি
ঘ. বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি

৪। Biotechnology ধারণাটি সর্বপ্রথম প্রদান করেন কে?

   ক. Adam Smith      খ. Karl Marx

   গ. P A Samuelson     ঘ. Karl Ereky

৫।           বর্তমান সমাজে কোনটির চরম অবক্ষয় ঘটেছে?

   ক. পারস্পারিক সম্প্রীতির

   খ. নৈতিক মূল্যবোধের

   গ. দেশীয় সংস্কৃতির

   ঘ সামাজিক রীতি-নীতির

৬। বাংলাদেশে কত সালে ‘ওয়েজ আনার্স স্কিম’-এর প্রচলন ঘটে?
ক. ১৯১২  খ. ১৯৪৫
গ. ১৯৭৫      ঘ. ১৯৮৫

৭।           মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়—
i. ব্যাংক হার বৃদ্ধি
ii. ঋণপত্র বিক্রি
iii. করের হার বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮।           চা ও পাট উত্পাদনে বিশেষায়িত অঞ্চল হলো—

   i. দিনাজপুর  ii. সিলেট

   iii. ময়মনসিংহ

   নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯।           বাংলাদেশ কয়টি অ্যাগ্রো সার্ভিস সেন্টার রয়েছে?
ক. ১টি        খ. ৩টি
গ. ১৯টি      ঘ. ১৪টি

১০।          খাদ্যে নিরাপত্তার দিক কয়টি?  
ক. ২         খ. ৩
গ. ৫        ঘ. ৬

১১।          অনুত্পাদনশীল ঋণ কোনটি?

   ক. সেবা খাতে ঋণ খ. কৃষি ঋণ
গ. শিল্প ঋণ   ঘ. যুদ্ধেও জন্য ঋণ

১২।          শস্য বহুমুখীকরণের প্রভাব কোনটি?
ক. উত্পাদন বৃদ্ধি খ. ঝুঁকি বৃদ্ধি
গ. দক্ষতা হ্রাস        ঘ. মাটির উর্বরতা হ্রাস

১৩।          বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য হলো—

   i. অনুন্নত কৃষি   ii. অনুন্নত অবকাঠামো  iii. বৈদেশিক বাণিজ্য ঘাটতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

   উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘X’ দেশে ২০২৪ সালে দামস্তর ছিল ১৫০ টাকা। ২০২৬ সালে দামস্তর বৃদ্ধি পেয়ে ১৮০ টাকা হয়। দামস্তর নিয়ন্ত্রণে সরকার আর্থিক নীতি গ্রহণ করে।

১৪।          ‘X’ দেশে মুদ্রাস্ফীতির হার কত?
ক. ১৫%    খ. ২০%
গ. ২৫%       ঘ. ৩০%

১৫।          উদ্দীপকে উল্লিখিত সরকারি নীতির হাতিয়ার কোনটি?

   ক. সরকারি ব্যয় হ্রাস
খ. করহার হ্রাস
গ. ব্যাংকহার বৃদ্ধি
ঘ. আমদানি বৃদ্ধি

১৬।          বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি কত সালে পরিচালিত হয়?

   ক. ১৯৮১   খ. ১৯৯১

   গ. ২০২২            ঘ. ২০১৯

১৭।          জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র কোনটি?
ক. DP = TB/TP   খ. DP = TP/TA                                     
গ. DP = TD/TR  ঘ. DP = TD/TA 

১৮।          আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে—
i. অভ্যন্তরীণ বাজার সংকুচিত হবে
ii. বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে
iii. শিল্পায়ন হবে
ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯।          ট্যাক্স হলিডে সুবিধা পান কারা?
ক. ভোক্তা   খ. রপ্তানিকারক
গ.আমদানিকারক   ঘ. ব্যবসায়ী

২০।          NBR-এর পূর্ণরূপ কী?

   ক. National Board of Resource

   খ. National Bank of Revenue

   গ. National Bank of Resource

   ঘ. National Board of Revenue

২১।          BT = (X - M) > O ev X > M কী নির্দেশ করে?

   ক. লেনদেন ভারসাম্য

   খ. বাণিজ্যের ভারসাম্য

   গ. অনুকূল বাণিজ্যের ভারসাম্য

   ঘ. প্রতিকূল বাণিজ্যের ভারসাম্য

২২।          বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?

   ক. ১.০৩%     খ ১.১৭%

   গ. ১.২২%           ঘ. ২.১৩%

২৩।          বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের উপায় হলো—
i. শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার
ii. বিনিয়োগ হ্রাস
iii. পরিবেশ উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

   উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
২০২৩ সালে ‘A’ দেশে ২৫ লক্ষ জীবিত শিশু জন্মলাভ করে। উক্ত বছরের মধ্যে দেশটির মোট জনসংখ্যা ছিল ১৭ কোটি। উক্ত সময়ে ২০ লক্ষ লোক মৃত্যুবরণ করে।

২৪।          ২০২৩ সালে ‘A’ দেশের স্থূল জন্মহার কত ছিল?
ক. ১১.৭   খ. ১৪.৭
গ. ২০     ঘ. ২৫

২৫।          ‘A’ দেশে মৃত্যুবরণকারীর সংখ্যা কত হলে জনসংখ্যা বৃদ্ধি স্থির থাকবে?
ক. ১০ লক্ষ খ. ২০ লক্ষ
গ. ২৫ লক্ষ ঘ. ৪৫ লক্ষ

২৬।          কোন খামারকে আত্মপোষণ খামার বলা হয়?

   ক. বাণিজ্যিক খামার     খ. জীবন নির্বাহী খামার

   গ. বহুমুখী খামার ঘ. সমবায় খামার

   উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জারিন বিনতে জাহাঙ্গীর একটি শিল্পপ্রতিষ্ঠানে কাজ করে। এ শিল্প হতে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০% অর্জিত হয়। এটি দেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও এ শিল্পের সমস্যা প্রচুর।

২৭।          উদ্দীপকে উলিখিত শিল্প কোনটি?
ক. পাটশিল্প খ. তৈরি পোশাক শিল্প
গ. চামড়াশিল্প    ঘ. বিড়িশিল্প

২৮।          উদ্দীপকের শিল্পটিকে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলার কারণ হলো—

   i. এটি দেশের উদ্যোক্তা সৃষ্টিতে অবদান রাখে
ii. এটি কর্মসংস্থানে বড় ভূমিকা পালন করে
iii. এটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯।          ‘সাদা সোনা’ কোনটি?

   ক. হীরক    খ. ব্যাঙের পা

   গ চিংড়ি              ঘ. ইলিশ

৩০।          EPZ এর পূর্ণরূপ কী?
ক. Export Promotion Zone
খ. Export Procuring Zone
গ. Export Production Zone
ঘ. Export Processing Zone


উত্তর : ১. খ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. গ ২৩. গ ২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. ঘ ২৯. গ ৩০. ঘ।

 

 

কারাতে চ্যাম্পিয়নশিপে সাউথ পয়েন্টের তাজরিয়ানের ব্রোঞ্জ

কারাতে চ্যাম্পিয়নশিপে সাউথ পয়েন্টের তাজরিয়ানের ব্রোঞ্জ
পদক গ্রহণ করছে সাউথ পয়েন্টের তাজরিয়ান মেহজাবীন খান।

ঢাকায় অনুষ্ঠিত দশম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ব্রোঞ্জ পদক জিতেছে তাজরিয়ান মেহজাবীন খান। সে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগের ইংরেজি ভার্সনের দশম শ্রেণির ছাত্রী।

১৮ ও ১৯ জুলাই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী আন্তর্জাতিক ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা। আয়োজন করে সাউথ এশিয়ান কারাতে ফেডারেশন। সহযোগিতায় ছিল বাংলাদেশ কারাতে ফেডারেশন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান থেকে মোট ৫৬৫ জন কারাতেকা এতে অংশ নেয়। নিজ বিভাগের প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ নৈপুণ্য প্রদর্শন করে তাজরিয়ান ব্রোঞ্জ পদক অর্জন করে।

এ সাফল্যে তাজরিয়ানকে অভিনন্দন জানিয়েছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.)। তিনি বলেন, শিক্ষার্থীর এ অর্জন প্রতিষ্ঠান ও দেশের জন্য গর্বের। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরো সাফল্য অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা অব্যাহত থাকবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাজরিয়ান আরো বড় অর্জন এনে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

নবম ও দশম শ্রেণি : বৃষ্টি

আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

নবম ও দশম শ্রেণি : বৃষ্টি

বাংলা প্রথম পত্র

কবিতা

জ্ঞানমূলক প্রশ্ন

১। ‘বৃষ্টি’ কবিতার কবির নাম কী?

   উত্তর : ‘বৃষ্টি’ কবিতার কবির নাম ফররুখ আহমদ।

২। ফররুখ আহমদের কাব্যসৃষ্টির প্রেরণা কী ছিল?

   উত্তর : ফররুখ আহমদের কাব্যসৃষ্টির প্রেরণা ছিল ইসলাম আদর্শ ও ঐতিহ্য।

৩। ‘বৃষ্টি’ কবিতায় কোনটিকে বহুপ্রতীক্ষিত বলা হয়েছে?

   উত্তর : ‘বৃষ্টি’ কবিতায় বৃষ্টিকে বহুপ্রতীক্ষিত বলা হয়েছে।

৪। বিদগ্ধ আকাশ, মাঠ কিসে ঢেকে গেল?

   উত্তর : বিদগ্ধ আকাশ, মাঠ কাজল ছায়ায় ঢেকে গেল।

৫। কে মেঘে মেঘে সওয়ার হয়েছে?

   উত্তর : বিদ্যুত্-রূপসী পরি মেঘে মেঘে সওয়ার হয়েছে।

৬। বর্ষণমুখর দিনে কে শিহরায়?

   উত্তর : বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়।

৭। বন্যা কোথায় পূর্ণ প্রাণের জোয়ার আনে?

   উত্তর : বন্যা নদীর ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার আনে।

৮। ‘বৃষ্টি’ কবিতায় রুক্ষ, অসমান মাঠকে রুগ্ণ ভিখারির কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?

   উত্তর : ‘বৃষ্টি’ কবিতায় রুক্ষ, অসমান মাঠকে রুগ্ণ ভিখারির রগ-ওঠা হাতের সঙ্গে তুলনা করা হয়েছে।

৯। তৃষিত বনের সঙ্গে কী জেগে ওঠে?

   উত্তর : তৃষিত বনের সঙ্গে তৃষাতপ্ত মন জেগে ওঠে।

১০।          কোন ধারণা অনুযায়ী ‘বৃষ্টি’ কবিতায় বিদ্যুত্ চমকানোকে সুন্দরী পরির সঙ্গে তুলনা করা হয়েছে?

   উত্তর : লোকজ ধারণা অনুযায়ী ‘বৃষ্টি’ কবিতায় বিদ্যুত্ চমকানোকে সুন্দরী পরির সঙ্গে তুলনা করা হয়েছে।

১১।          কবি বিদ্যুেক কার সঙ্গে তুলনা করেছেন?

   উত্তর : কবি বিদ্যুেক পরির সঙ্গে তুলনা করেছেন।

১২।          কোন হাওয়ায় বৃষ্টি এলো?

   উত্তর : পুবের হাওয়ায় বৃষ্টি এলো।

১৩।          ‘তৃষাতপ্ত’ শব্দের অর্থ কী?

   উত্তর : ‘তৃষাতপ্ত’ শব্দের অর্থ পিপাসায় কাতর।

১৪।          প্লাবন হলে কিসের গৌরবে ফসল ভালো
হয়?

   উত্তর : প্লাবন হলে পলিমাটির গৌরবে ফসল ভালো হয়।

১৫।          বর্ষার প্রাণ কী?

   উত্তর : বর্ষার প্রাণ হলো বৃষ্টি।

‌‌১৬।          ‘বৃষ্টি’ কবিতায় কোনটিকে তৃষিত বলা হয়েছে?

‌‌ ‌  উত্তর : ‌‘বৃষ্টি’ কবিতায় বনকে তৃষিত বলা হয়েছে।

‌‌১৭।           ‘বিদগ্ধ আকাশ’ কী?

     উত্তর : ‘বিদগ্ধ আকাশ’ বলতে গ্রীষ্মের প্রচণ্ড সূর্যতাপে ঝলসে ওঠা, তৃষ্ণায় কাঁপতে থাকা আকাশকে বোঝানো হয়েছে।