• ই-পেপার

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন

  • জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল, মুন্সীগঞ্জ

একাদশ ও দ্বাদশ শ্রেণি : আঠারো বছর বয়স

মো. মোজাম্মেল হক সজল, প্রভাষক, বাংলা বিভাগ, হাতিয়া ডিগ্রি কলেজ, সখীপুর, টাঙ্গাইল

একাদশ ও দ্বাদশ শ্রেণি : আঠারো বছর বয়স

বাংলা প্রথম পত্র

কবিতা

বহু নির্বাচনী প্রশ্ন

১। ‘রক্তদানের পুণ্য’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

   ক. তারুণ্যের অগ্রগতি
খ. বিপদ মোকাবেলার ঝুঁকি
গ. মুক্তি ও কল্যাণের সংগ্রাম
ঘ. স্বাধীনভাবে চলার ঝুঁকি

২।           আঠারো বছর বয়সের নেতিবাচক দিক হলো, এ বয়স—

   ক. অসুন্দর খ. পদস্খলনের শঙ্কাপূর্ণ
গ. ত্যাগের ঘ. কোলাহলপূর্ণ

৩।           ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’—পঙিক্ততে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

   ক.  তারুণ্যের শক্তির জাগরণের প্রত্যাশা
খ. তারুণ্যের শক্তির অপচয়ের হতাশা
গ. আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
ঘ. দুর্বার গতিতে এগিয়ে চলা

৪।           ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার—

   ক. সকল অস্ত্র    খ. পেশিশক্তি
গ. আঘাতের ক্ষমতা     ঘ. অদম্য প্রাণশক্তি

৫।           ‘এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়।’—পঙিক্ততে কত বছর বয়সের কথা বলা হয়েছে?

   ক. ১৬ বছর    খ. ১৭ বছর
গ. ১৮ বছর    ঘ. ১৯ বছর

৬।           ‘এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’—উপর্যুক্ত উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের ভাব সাদৃশ্যপূর্ণ?

   ক. এ বয়স কেউ মাথা নোয়াবার নয়
খ. এ বয়স জানে রক্তদানের পুণ্য
গ. এ বয়স তবুও নতুন কিছু তো করে
ঘ. এ দেশের বুকে আঠারো আসুক নেমে

৭।           আঠারো বছর বয়স দুঃসহ কেন?

   ক. পাথরের বাধা ভাঙতে চায় বলে
খ. বাষ্পের বেগে স্টিমারের মতো চলে বলে
গ. প্রাণে অসহ্য যন্ত্রণার কারণে
ঘ. স্পর্ধায় মাথা তুলবার ঝুঁকির কারণে

৮।           বিপদের মুখে ‘আঠারো বছর বয়স’ কেমন?

   ক. প্রখর    খ. অগ্রণী
গ. দুর্বার    ঘ. দুঃসাহসী

   নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   ‘আপদ আছে, জানি আঘাত আছে

   তাই জেনে তো বক্ষে পরান নাচে।’

 ৯।          উদ্দীপকে ‘আঠারো বছর বয়সের’ কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?

   ক. সাহসিকতা    খ. হীনম্মন্যতা
গ. শৃঙ্খলাবোধ    ঘ. নিশ্চয়তা

১০।          উদ্দীপকের সঙ্গে ‘আঠারো বছর বয়স’ কবিতার যে চরণের ভাবের সঙ্গে মিল রয়েছে—

   i. দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

   ii. প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য

   iii. বিপদের মুখে এ বয়স অগ্রণী

   নিচের কোনটি সঠিক

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১।          ‘আঠারো বছর বয়স’ কিভাবে বেঁচে থাকে?

   ক. কর্মে ও প্রেরণায়     খ. দুর্যোগে আর ঝড়ে
গ. বিপদে আর সংগ্রামে ঘ. উদ্দীপনা আর সাহসে

১২।          আঠারো বছর বয়স বেদনায় থরোথরো কাঁপে কেন?

   ক. শপথের কোলাহলে
খ. অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে
গ. জয়ের আনন্দে ঘ. অভিমানে

১৩।          ‘আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া।’—এ মহান মন্ত্রের বাহন কোনটি?

   ক. স্বার্থত্যাগ খ. আত্মত্যাগ
গ. অর্থত্যাগ ঘ. বিলাসিতা ত্যাগ

১৪।          আঠারো বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়?

   ক. সামান্য   খ. বীভত্স
গ. সহনীয়   ঘ. অসহ্য

১৫।          ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে ‘তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা’ কিসের?

   ক. অসহায় ও একাকিত্বের
খ. ব্যর্থতার গ্লানির      গ. অন্যায়-অবিচারের
ঘ. নানামুখী মতবাদের

১৬।          ‘আঠারো বছর বয়স ভয়ংকর’ কারণ, এ বয়সে—

   i. আঘাত আসে   ii. প্রাণে অসহ্য যন্ত্রণা

   iii. প্রাণ তীব্র আর প্রখর

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭।          ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি জাতীয় জীবনের চালিকাশক্তি হিসেবে প্রত্যাশা করেছেন যেসব বৈশিষ্ট্য তা হলো—

   i. সেবাব্রত   ii. উদ্দীপনা
iii. সাহসিকতা

   ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর : ১. গ ২. খ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. খ ৭. খ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. ঘ।

স্পোকেন ইংলিশ

স্পোকেন ইংলিশ

Use of ‘in the event of’ (for a possible future situation)

Example

1.   In the event of a fire, use the stairs. আগুন লাগলে সিঁড়ি ব্যবহার করুন।

2.   In the event of rain, the outdoor concert will be cancelled.
বৃষ্টি হলে আউটডোর কনসার্ট বাতিল করা হবে।

3.   In the event of an emergency, call 999.
জরুরি পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে ফোন করুন।

 

Structure
In the event of + Noun/V-ing + Clause.

 

♦ Translate the following sentences into Bangla.

1.   In the event of a power outage, generators will be activated.

2.   In the event of a tie, there will be a re-match.

3.   In the event of an accident, report to the nearest police station.

4.   In the event of bad weather, the flight will be delayed.

5.   In the event of a system failure, please restart your computer.

6.   In the event of his absence, I will take over.

7.   In the event of cancellation, refunds will be issued.

8.   In the event of any changes, you will be notified.

9.   In the event of an earthquake, seek shelter under a strong table.

10. In the event of an error, please contact customer support.

 

Answer

১.           বিদ্যুৎ বিভ্রাটে জেনারেটর চালু করা হবে।

২.           টাই হলে আবার খেলা হবে।

৩.           দুর্ঘটনা ঘটলে নিকটস্থ থানায় জানান।

৪.           খারাপ আবহাওয়ার কারণে বিমান ছাড়তে দেরি হবে।

৫.           সিস্টেমে সমস্যা হলে অনুগ্রহ করে আপনার কম্পিউটারটি আবার চালু করুন।

৬.           তিনি না থাকলে আমি দায়িত্ব নেব।

৭.           বাতিল হলে টাকা ফেরত দেওয়া হবে।

৮.           কোনো পরিবর্তন হলে তোমাকে জানানো হবে।

৯.           ভূমিকম্প হলে মজবুত টেবিলের নিচে আশ্রয় নিন।

১০.          কোনো ত্রুটি হলে অনুগ্রহ করে গ্রাহকসেবায় যোগাযোগ করুন।

 

♦ Translate the following sentences into English.

১.           জরুরি পরিস্থিতিতে এই নম্বরে ফোন করুন।

২.           বৃষ্টি হলে খেলা বাতিল করা হবে।

৩.           তিনি না থাকলে আমি সভায় যোগ দেব।

৪.           কোনো সমস্যা হলে আমাকে জানান।

৫.           বন্যা হলে উঁচু জায়গায় চলে যান।

৬.           বিদ্যুৎ বিভ্রাটে মোমবাতি ব্যবহার করুন।

৭.           পরীক্ষায় নকল করলে তোমাকে বহিষ্কার করা হবে।

৮.           এই পণ্যটি না থাকলে অন্যটি বেছে নিন।

৯.           জ্বর হলে ডাক্তার দেখাও।

১০.          অপ্রত্যাশিত সমস্যায় বিকল্প পরিকল্পনা করুন।

 

Answer

1.   In the event of an emergency, call this number.

2.   In the event of rain, the game will be cancelled.

3.   In the event of his absence, I will attend the meeting.

4.   In the event of any problems, let me know.

5.   In the event of a flood, move to higher ground.

6.   In the event of a power cut, use candles.

7.   In the event of cheating during the exam, you will be expelled.

8.   In the event of this product being out of stock, choose another one.

9.   In the event of you having a fever, see a doctor.

10. In the event of unexpected problems, create an alternative plan.

♦ সুমন ভূইয়া

 

 

 

 

কারাতে চ্যাম্পিয়নশিপে সাউথ পয়েন্টের তাজরিয়ানের ব্রোঞ্জ

কারাতে চ্যাম্পিয়নশিপে সাউথ পয়েন্টের তাজরিয়ানের ব্রোঞ্জ
পদক গ্রহণ করছে সাউথ পয়েন্টের তাজরিয়ান মেহজাবীন খান।

ঢাকায় অনুষ্ঠিত দশম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ব্রোঞ্জ পদক জিতেছে তাজরিয়ান মেহজাবীন খান। সে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগের ইংরেজি ভার্সনের দশম শ্রেণির ছাত্রী।

১৮ ও ১৯ জুলাই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী আন্তর্জাতিক ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা। আয়োজন করে সাউথ এশিয়ান কারাতে ফেডারেশন। সহযোগিতায় ছিল বাংলাদেশ কারাতে ফেডারেশন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান থেকে মোট ৫৬৫ জন কারাতেকা এতে অংশ নেয়। নিজ বিভাগের প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ নৈপুণ্য প্রদর্শন করে তাজরিয়ান ব্রোঞ্জ পদক অর্জন করে।

এ সাফল্যে তাজরিয়ানকে অভিনন্দন জানিয়েছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.)। তিনি বলেন, শিক্ষার্থীর এ অর্জন প্রতিষ্ঠান ও দেশের জন্য গর্বের। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরো সাফল্য অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা অব্যাহত থাকবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাজরিয়ান আরো বড় অর্জন এনে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

নবম ও দশম শ্রেণি : বৃষ্টি

আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

নবম ও দশম শ্রেণি : বৃষ্টি

বাংলা প্রথম পত্র

কবিতা

জ্ঞানমূলক প্রশ্ন

১। ‘বৃষ্টি’ কবিতার কবির নাম কী?

   উত্তর : ‘বৃষ্টি’ কবিতার কবির নাম ফররুখ আহমদ।

২। ফররুখ আহমদের কাব্যসৃষ্টির প্রেরণা কী ছিল?

   উত্তর : ফররুখ আহমদের কাব্যসৃষ্টির প্রেরণা ছিল ইসলাম আদর্শ ও ঐতিহ্য।

৩। ‘বৃষ্টি’ কবিতায় কোনটিকে বহুপ্রতীক্ষিত বলা হয়েছে?

   উত্তর : ‘বৃষ্টি’ কবিতায় বৃষ্টিকে বহুপ্রতীক্ষিত বলা হয়েছে।

৪। বিদগ্ধ আকাশ, মাঠ কিসে ঢেকে গেল?

   উত্তর : বিদগ্ধ আকাশ, মাঠ কাজল ছায়ায় ঢেকে গেল।

৫। কে মেঘে মেঘে সওয়ার হয়েছে?

   উত্তর : বিদ্যুত্-রূপসী পরি মেঘে মেঘে সওয়ার হয়েছে।

৬। বর্ষণমুখর দিনে কে শিহরায়?

   উত্তর : বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়।

৭। বন্যা কোথায় পূর্ণ প্রাণের জোয়ার আনে?

   উত্তর : বন্যা নদীর ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার আনে।

৮। ‘বৃষ্টি’ কবিতায় রুক্ষ, অসমান মাঠকে রুগ্ণ ভিখারির কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?

   উত্তর : ‘বৃষ্টি’ কবিতায় রুক্ষ, অসমান মাঠকে রুগ্ণ ভিখারির রগ-ওঠা হাতের সঙ্গে তুলনা করা হয়েছে।

৯। তৃষিত বনের সঙ্গে কী জেগে ওঠে?

   উত্তর : তৃষিত বনের সঙ্গে তৃষাতপ্ত মন জেগে ওঠে।

১০।          কোন ধারণা অনুযায়ী ‘বৃষ্টি’ কবিতায় বিদ্যুত্ চমকানোকে সুন্দরী পরির সঙ্গে তুলনা করা হয়েছে?

   উত্তর : লোকজ ধারণা অনুযায়ী ‘বৃষ্টি’ কবিতায় বিদ্যুত্ চমকানোকে সুন্দরী পরির সঙ্গে তুলনা করা হয়েছে।

১১।          কবি বিদ্যুেক কার সঙ্গে তুলনা করেছেন?

   উত্তর : কবি বিদ্যুেক পরির সঙ্গে তুলনা করেছেন।

১২।          কোন হাওয়ায় বৃষ্টি এলো?

   উত্তর : পুবের হাওয়ায় বৃষ্টি এলো।

১৩।          ‘তৃষাতপ্ত’ শব্দের অর্থ কী?

   উত্তর : ‘তৃষাতপ্ত’ শব্দের অর্থ পিপাসায় কাতর।

১৪।          প্লাবন হলে কিসের গৌরবে ফসল ভালো
হয়?

   উত্তর : প্লাবন হলে পলিমাটির গৌরবে ফসল ভালো হয়।

১৫।          বর্ষার প্রাণ কী?

   উত্তর : বর্ষার প্রাণ হলো বৃষ্টি।

‌‌১৬।          ‘বৃষ্টি’ কবিতায় কোনটিকে তৃষিত বলা হয়েছে?

‌‌ ‌  উত্তর : ‌‘বৃষ্টি’ কবিতায় বনকে তৃষিত বলা হয়েছে।

‌‌১৭।           ‘বিদগ্ধ আকাশ’ কী?

     উত্তর : ‘বিদগ্ধ আকাশ’ বলতে গ্রীষ্মের প্রচণ্ড সূর্যতাপে ঝলসে ওঠা, তৃষ্ণায় কাঁপতে থাকা আকাশকে বোঝানো হয়েছে।