বাংলা প্রথম পত্র
কবিতা
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘রক্তদানের পুণ্য’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক. তারুণ্যের অগ্রগতি
খ. বিপদ মোকাবেলার ঝুঁকি
গ. মুক্তি ও কল্যাণের সংগ্রাম
ঘ. স্বাধীনভাবে চলার ঝুঁকি
২। আঠারো বছর বয়সের নেতিবাচক দিক হলো, এ বয়স—
ক. অসুন্দর খ. পদস্খলনের শঙ্কাপূর্ণ
গ. ত্যাগের ঘ. কোলাহলপূর্ণ
৩। ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’—পঙিক্ততে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?
ক. তারুণ্যের শক্তির জাগরণের প্রত্যাশা
খ. তারুণ্যের শক্তির অপচয়ের হতাশা
গ. আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য
ঘ. দুর্বার গতিতে এগিয়ে চলা
৪। ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার—
ক. সকল অস্ত্র খ. পেশিশক্তি
গ. আঘাতের ক্ষমতা ঘ. অদম্য প্রাণশক্তি
৫। ‘এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়।’—পঙিক্ততে কত বছর বয়সের কথা বলা হয়েছে?
ক. ১৬ বছর খ. ১৭ বছর
গ. ১৮ বছর ঘ. ১৯ বছর
৬। ‘এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’—উপর্যুক্ত উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের ভাব সাদৃশ্যপূর্ণ?
ক. এ বয়স কেউ মাথা নোয়াবার নয়
খ. এ বয়স জানে রক্তদানের পুণ্য
গ. এ বয়স তবুও নতুন কিছু তো করে
ঘ. এ দেশের বুকে আঠারো আসুক নেমে
৭। আঠারো বছর বয়স দুঃসহ কেন?
ক. পাথরের বাধা ভাঙতে চায় বলে
খ. বাষ্পের বেগে স্টিমারের মতো চলে বলে
গ. প্রাণে অসহ্য যন্ত্রণার কারণে
ঘ. স্পর্ধায় মাথা তুলবার ঝুঁকির কারণে
৮। বিপদের মুখে ‘আঠারো বছর বয়স’ কেমন?
ক. প্রখর খ. অগ্রণী
গ. দুর্বার ঘ. দুঃসাহসী
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘আপদ আছে, জানি আঘাত আছে
তাই জেনে তো বক্ষে পরান নাচে।’
৯। উদ্দীপকে ‘আঠারো বছর বয়সের’ কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?
ক. সাহসিকতা খ. হীনম্মন্যতা
গ. শৃঙ্খলাবোধ ঘ. নিশ্চয়তা
১০। উদ্দীপকের সঙ্গে ‘আঠারো বছর বয়স’ কবিতার যে চরণের ভাবের সঙ্গে মিল রয়েছে—
i. দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার
ii. প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
iii. বিপদের মুখে এ বয়স অগ্রণী
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। ‘আঠারো বছর বয়স’ কিভাবে বেঁচে থাকে?
ক. কর্মে ও প্রেরণায় খ. দুর্যোগে আর ঝড়ে
গ. বিপদে আর সংগ্রামে ঘ. উদ্দীপনা আর সাহসে
১২। আঠারো বছর বয়স বেদনায় থরোথরো কাঁপে কেন?
ক. শপথের কোলাহলে
খ. অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে
গ. জয়ের আনন্দে ঘ. অভিমানে
১৩। ‘আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া।’—এ মহান মন্ত্রের বাহন কোনটি?
ক. স্বার্থত্যাগ খ. আত্মত্যাগ
গ. অর্থত্যাগ ঘ. বিলাসিতা ত্যাগ
১৪। আঠারো বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়?
ক. সামান্য খ. বীভত্স
গ. সহনীয় ঘ. অসহ্য
১৫। ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে ‘তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা’ কিসের?
ক. অসহায় ও একাকিত্বের
খ. ব্যর্থতার গ্লানির গ. অন্যায়-অবিচারের
ঘ. নানামুখী মতবাদের
১৬। ‘আঠারো বছর বয়স ভয়ংকর’ কারণ, এ বয়সে—
i. আঘাত আসে ii. প্রাণে অসহ্য যন্ত্রণা
iii. প্রাণ তীব্র আর প্রখর
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি জাতীয় জীবনের চালিকাশক্তি হিসেবে প্রত্যাশা করেছেন যেসব বৈশিষ্ট্য তা হলো—
i. সেবাব্রত ii. উদ্দীপনা
iii. সাহসিকতা
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. গ ২. খ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. খ ৭. খ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. ঘ।


