• ই-পেপার

নদীর তলদেশে চীনের রেল টানেল

জার্মানিতে ভিড়ে গাড়ি তুলে দেওয়া যুবক শনাক্ত

কালের কণ্ঠ ডেস্ক
জার্মানিতে ভিড়ে গাড়ি তুলে দেওয়া যুবক শনাক্ত

জার্মানির বার্লিনে সমকামীদের মিছিলে গাড়ি চাপা দেওয়া এক যুবককে শনাক্ত করেছে পুলিশ। তার নাম আব্দুল বি বলে জানিয়েছে তারা। পুলিশ বলেছে, আব্দুলকে এখন খোঁজা হচ্ছে। তার বিরুদ্ধে ওয়ান্টেড নোটিশ জারি করা হয়েছে। বার্লিনে বার্ষিক মিছিল করার জন্য সমকামীরা জড়ো হয়েছিলেন। সেখানেই ভ্যানগাড়ি তুলে দেওয়া হয়। এতে একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থলে ছুরি হামলার ঘটনাও ঘটেছে। আহতদের কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। এ ছাড়া অনেকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুলিশ বলেছে, আব্দুলকে তারা চেনেন। তিনি বার্লিনের ইসলামিক সার্কেলের সঙ্গে সংশ্লিষ্ট। পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ এ ব্যাপারে সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেছেন, সন্দেহভাজন পুলিশের কাছে পরিচিত। তিনি আমাদের কাছে বার্লিনের ইসলামিক সার্কেলের সঙ্গে যুক্ত হিসেবে পরিচিত। সূত্র : এবিসি নিউজ

 

হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ

হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ ঘুরে দেখছেন এক ফিলিস্তিনি। গতকাল তোলা। ছবি : রয়টার্স

আট মাস পর পৃথিবীতে ফিরলেন মার্কিন-রুশ নভোচারীরা

কালের কণ্ঠ ডেস্ক
আট মাস পর পৃথিবীতে ফিরলেন মার্কিন-রুশ নভোচারীরা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ আট মাস কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরেছে তিন সদস্যের একটি মার্কিন-রুশ নভোচারী দল। গতকাল রবিবার সয়ুজ এমএস-২৮ মহাকাশযানে করে তাঁরা কাজাখস্তানের ঝেজগাজগান শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের নির্ধারিত এলাকায় সফলভাবে অবতরণ করেন।

ফিরে আসা এই দলে রয়েছেন নাসা নভোচারী ক্রিস উইলিয়ামস এবং রুশ নভোচারী সের্গেই কুড-সভেরচভ ও সের্গেই মিকায়েভ। এটি উইলিয়ামস ও মিকায়েভের প্রথম এবং কুড-সভেরচভের দ্বিতীয় মহাকাশযাত্রা। অবতরণের পর তাঁদের হেলিকপ্টারে করে কারাগান্ডায় নেওয়া হয়। সেখান থেকে উইলিয়ামস টেক্সাসের হিউস্টনে এবং রুশ সদস্যরা মস্কোর স্টার সিটিতে নিজেদের প্রশিক্ষণ ঘাঁটিতে ফিরে যান।

শীতল যুদ্ধের সময়কার পুরনো প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও রাশিয়া বর্তমানে মহাকাশ স্টেশনসহ বিভিন্ন প্রকল্পে যৌথভাবে কাজ করে চলেছে। সূত্র : সিএনএন

ফের মানবাধিকার প্রধান হলেন টুর্ক

কালের কণ্ঠ ডেস্ক
ফের মানবাধিকার প্রধান হলেন টুর্ক

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার আপত্তি সত্ত্বেও আরো চার বছর মেয়াদে  জাতিসংঘের মানবাধিকার প্রধান হলেন ফলকার টুর্ক।  জাতিসংঘের সাধারণ পরিষদে ১৪৪-১০ ভোটে প্রস্তাবটি পাস হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে গত শুক্রবারের এই ভোটের মাধ্যমে ২০২২ সাল থেকে দায়িত্ব পালন করে আসা টুর্ক ১৯৯৩ সালে পদটি সৃষ্টির পর প্রথম ব্যক্তি হিসেবে পর পর দুই মেয়াদে জাতিসংঘের মানবাধিকার প্রধান হওয়ার রেকর্ড গড়লেন। সূত্র : রয়াটার্স