• ই-পেপার

মামদানি এবং তাঁর স্ত্রীকে হত্যার হুমকি

আইসিসির প্রধান কৌঁসুলিকে অপসারণে ভোটাভুটি

কালের কণ্ঠ ডেস্ক
আইসিসির প্রধান কৌঁসুলিকে অপসারণে ভোটাভুটি

এক নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানকে অপসারণের লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে এক ঐতিহাসিক ভোটাভুটির আয়োজন করেছে সদস্য দেশগুলো। ১২৫টি সদস্য দেশের সমন্বয়ে গঠিত আইসিসির গভর্নিং বডি অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিসের (এসপি) গোপন ব্যালটে অন্তত ৬৩টি ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হবে। ২৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো আইসিসি প্রধান কৌঁসুলিকে অপসারণের বিষয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে। করিম খানের আইনজীবীদের দাবি, তাঁদের শুনানির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ইসরায়েলি ও হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই এই আইনি প্রক্রিয়া শুরু হয়।
সূত্র : মিডল ইস্ট আই

 

ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ১৭

কালের কণ্ঠ ডেস্ক
ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ১৭

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, দেশটির রাজধানী কিয়েভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন এবং স্নোভিয়ানস্ক শহরে বোমা হামলায় আরো পাঁচজন প্রাণ হারিয়েছে। এসব হামলায় আহত হয়েছে বহু মানুষ। অন্যদিকে রাশিয়ার কিরোভ অঞ্চলে ইউক্রেনীয় হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি কিয়েভের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলার কথা জানিয়েছেন।
সূত্র : আলজাজিরা

 

জাওতার আল-গারবিয়াহ শহরে প্রবেশের অপেক্ষায়

জাওতার আল-গারবিয়াহ শহরে প্রবেশের অপেক্ষায়
লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর জাওতার আল-গারবিয়াহ শহরে প্রবেশের অপেক্ষায় থাকা একটি গাড়ির পেছনের ট্রাংকে বসে আছে তিন শিশু। গতকাল তোলা। ছবি : রয়টার্স

ইসরায়েলের রাষ্ট্রীয় স্বীকৃতির বিরুদ্ধে অনড় মালয়েশিয়া

কালের কণ্ঠ ডেস্ক
ইসরায়েলের রাষ্ট্রীয় স্বীকৃতির বিরুদ্ধে অনড় মালয়েশিয়া

যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মুখেও ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে মালয়েশিয়া। দেশটি বলছে, ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার বিষয়টি মালয়েশিয়ার কোনো নতুন নীতি নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্বধারী এক ব্যক্তি তাঁর মার্কিন পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেন।

পরবর্তী যাচাই-বাছাইয়ে ওই ব্যক্তির ইসরায়েলি নাগরিকত্বও থাকায় তাঁকে মালয়েশিয়া থেকে চলে যেতে বলা হয়। এ ঘটনায় ইসরায়েল ইস্যুতে কুয়ালালামপুরের অবস্থান জানতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুহাম্মদ শাহরুল ইকরাম ইয়াকুবকে তলব করা হয়।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, রাষ্ট্রদূত মুহাম্মদ শাহরুল ইকরাম ইয়াকুব মার্কিন পররাষ্ট্র দপ্তরকে বলেছেন, ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার বিষয়টি মালয়েশিয়ার কোনো নতুন নীতি নয়। তিনি আরো বলেন, এটি সব সময়ই মালয়েশিয়ার নীতি। সূত্র : আলজাজিরা