এক নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানকে অপসারণের লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে এক ঐতিহাসিক ভোটাভুটির আয়োজন করেছে সদস্য দেশগুলো। ১২৫টি সদস্য দেশের সমন্বয়ে গঠিত আইসিসির গভর্নিং বডি ‘অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিসের’ (এসপি) গোপন ব্যালটে অন্তত ৬৩টি ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হবে। ২৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো আইসিসি প্রধান কৌঁসুলিকে অপসারণের বিষয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে। করিম খানের আইনজীবীদের দাবি, তাঁদের শুনানির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ইসরায়েলি ও হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই এই আইনি প্রক্রিয়া শুরু হয়।
সূত্র : মিডল ইস্ট আই

