যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, ইসরায়েল ও গাজা যুদ্ধ নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার কারণে তিনি এবং তাঁর স্ত্রী হত্যার হুমকি পেয়েছেন। মামদানি বলেন, ‘মৃত্যুর হুমকির জন্য প্রস্তুত থাকা কঠিন। তবে আপনি যখন সবার জন্য উঠে দাঁড়াতে প্রস্তুত থাকবেন, তখন তার কিছু পরিণতি থাকবে।’ তিনি আরো বলেন, নিউ ইয়র্ক রাজ্যের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সময়ও তিনি একই ধরনের হুমকি পেয়েছিলেন। ইসরায়েল ও গাজা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশের কারণে তাঁর স্ত্রীও সমালোচনার শিকার হয়েছেন এবং হুমকি পেয়েছেন। সূত্র : মিডল ইস্ট মনিটর


