• ই-পেপার

দীর্ঘায়ুর রহস্য কি এই নিষ্ক্রিয় অঙ্গ

আইসিসির প্রধান কৌঁসুলিকে অপসারণে ভোটাভুটি

কালের কণ্ঠ ডেস্ক
আইসিসির প্রধান কৌঁসুলিকে অপসারণে ভোটাভুটি

এক নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানকে অপসারণের লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে এক ঐতিহাসিক ভোটাভুটির আয়োজন করেছে সদস্য দেশগুলো। ১২৫টি সদস্য দেশের সমন্বয়ে গঠিত আইসিসির গভর্নিং বডি অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিসের (এসপি) গোপন ব্যালটে অন্তত ৬৩টি ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হবে। ২৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো আইসিসি প্রধান কৌঁসুলিকে অপসারণের বিষয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে। করিম খানের আইনজীবীদের দাবি, তাঁদের শুনানির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ইসরায়েলি ও হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই এই আইনি প্রক্রিয়া শুরু হয়।
সূত্র : মিডল ইস্ট আই

 

মামদানি এবং তাঁর স্ত্রীকে হত্যার হুমকি

কালের কণ্ঠ ডেস্ক
মামদানি এবং তাঁর স্ত্রীকে হত্যার হুমকি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, ইসরায়েল ও গাজা যুদ্ধ নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার কারণে তিনি এবং তাঁর স্ত্রী হত্যার হুমকি পেয়েছেন। মামদানি বলেন, মৃত্যুর হুমকির জন্য প্রস্তুত থাকা কঠিন। তবে আপনি যখন সবার জন্য উঠে দাঁড়াতে প্রস্তুত থাকবেন, তখন তার কিছু পরিণতি থাকবে। তিনি আরো বলেন, নিউ ইয়র্ক রাজ্যের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সময়ও তিনি একই ধরনের হুমকি পেয়েছিলেন। ইসরায়েল ও গাজা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশের কারণে তাঁর স্ত্রীও সমালোচনার শিকার হয়েছেন এবং হুমকি পেয়েছেন। সূত্র : মিডল ইস্ট মনিটর

 

ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ১৭

কালের কণ্ঠ ডেস্ক
ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ১৭

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, দেশটির রাজধানী কিয়েভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন এবং স্নোভিয়ানস্ক শহরে বোমা হামলায় আরো পাঁচজন প্রাণ হারিয়েছে। এসব হামলায় আহত হয়েছে বহু মানুষ। অন্যদিকে রাশিয়ার কিরোভ অঞ্চলে ইউক্রেনীয় হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি কিয়েভের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলার কথা জানিয়েছেন।
সূত্র : আলজাজিরা

 

জাওতার আল-গারবিয়াহ শহরে প্রবেশের অপেক্ষায়

জাওতার আল-গারবিয়াহ শহরে প্রবেশের অপেক্ষায়
লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর জাওতার আল-গারবিয়াহ শহরে প্রবেশের অপেক্ষায় থাকা একটি গাড়ির পেছনের ট্রাংকে বসে আছে তিন শিশু। গতকাল তোলা। ছবি : রয়টার্স