• ই-পেপার

দিনে পাঁচ কাপ পর্যন্ত কফি পান নিরাপদ : গবেষণা

‘নিকারাগুয়ায় আর কখনো নির্বাচন হবে না’

কালের কণ্ঠ ডেস্ক
‘নিকারাগুয়ায় আর কখনো নির্বাচন হবে না’

নিকারাগুয়ার কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট ড্যানিয়েল অরতেগা দেশে আর কোনো নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। বিরোধীদের ক্ষমতা থেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত বলে জানান ৮০ বছর বয়সী এই নেতা। স্যান্ডিনিস্তা বিপ্লবের ৪৭তম বার্ষিকী অনুষ্ঠানে অরতেগা জানান, অভ্যুত্থানকারী ও দেশদ্রোহীদের আটকাতে তিনি জাতীয় অ্যাসেম্বলির মাধ্যমে কঠোর আইন পাস করবেন। এতে করে দেশটিতে পূর্ণাঙ্গ পারিবারিক একনায়কতন্ত্র কায়েম হলো বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, আগামী বছর নিকারাগুয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সূত্র : দ্য গার্ডিয়ান

 

চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড রাইডার

কালের কণ্ঠ ডেস্ক
চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড রাইডার

খাবার পৌঁছে দেওয়ার ফাঁকে ওয়াং জিবিং কাগজের টুকরায় লিখে রাখতেন কবিতা। সেই সংকলনই তাঁকে এনে দিয়েছে চীনের অন্যতম শীর্ষস্থানীয় সাহিত্যিক সম্মাননা। ৫৬ বছর বয়সী ওয়াং ২০১৯ সালের দিকে খাবার সরবরাহকারী রাইডার হিসেবে কাজ শুরু করেন। পরে তাঁর কবিতা ও প্রবন্ধ সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তিনি একজন পরিচিত লেখক হয়ে ওঠেন। তাঁর কাব্যগ্রন্থ লো ফ্লাইট মূলত খাবার সরবরাহকারী কর্মীদের দৈনন্দিন জীবন-সংগ্রাম, অনিশ্চয়তা ও মানসিক চাপকে কেন্দ্র করে লেখা। বইটি প্রকাশিত হয় ২০২৪ সালে। চীনের আধুনিক সাহিত্যের অন্যতম পথিকৃৎ লু সুনের নামে প্রবর্তিত এই সাহিত্য পুরস্কার দেশটির অন্যতম সর্বোচ্চ সাহিত্য সম্মান হিসেবে বিবেচিত হয়। সূত্র : বিবিসি

 

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এ বন্যায় শতাধিক ঘরবাড়ি, হোটেল ও দোকানপাট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এ ছাড়া বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (২০ জুলাই) নুরিস্তানের প্রাদেশিক রাজধানী পারুন ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। প্রাদেশিক গভর্নরের কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পানিতে শহরের বহু ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেসে গেছে। সূত্র : জিও নিউজ

 

ব্রিটিশ উপকূলে রুশ যুদ্ধজাহাজের মহড়া

কালের কণ্ঠ ডেস্ক
ব্রিটিশ উপকূলে রুশ যুদ্ধজাহাজের মহড়া

যুক্তরাজ্যের প্লাইমাউথ উপকূল থেকে মাত্র ৪৫ মাইল দূরে ইংলিশ চ্যানেলে হঠাৎ করেই তাজা গোলাবারুদ ব্যবহার করে মহড়া চালিয়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। সোমবার আন্তর্জাতিক জলসীমায় নেউস্ত্রাশমি নামের রুশ যুদ্ধজাহাজ মহড়া শুরু করে।

ঘটনাস্থলে রুশ জাহাজটিকে নজরদারিতে রাখা ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস টাইনকে হঠাৎ বার্তা পাঠিয়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ জানায় রুশ কর্তৃপক্ষ। এরপর ব্রিটিশ জাহাজটি কিছুটা দূরে সরে গেলে টানা ৩০ মিনিট ধরে সরাসরি গোলাবর্ষণ অনুশীলন চালানো হয়। আন্তর্জাতিক জলসীমায় স্বল্প সময়ের নোটিশে সরাসরি গোলাবর্ষণ অনুশীলন করা একটি বিরল ঘটনা। যদিও সঠিক নিরাপত্তার নিয়ম মেনে চললে তা আইনিভাবে বৈধ। তবে ব্রিটিশ নৌবাহিনী পুরো মহড়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেছে। রুশ যুদ্ধজাহাজগুলো কখনো তেল ট্যাংকারকে পাহারা দিতে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো তাদের এই উপস্থিতি মূলত মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা এবং ব্রিটিশ নৌবাহিনীকে সার্বক্ষণিক নজরদারিতে ব্যস্ত রাখার কৌশল। সূত্র : দ্য গার্ডিয়ান