ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠান নির্ধারিত সময়ের পরিবর্তে আরো পরে আয়োজন করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তেহরানের মেয়র আলিরেজা জাকানি বৃহস্পতিবার জানান, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য জুনের শেষ সপ্তাহ কিংবা জুলাইয়ের প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র : জিও নিউজ
আজাদ কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ, নিহত ১৫
খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সংঘাতের মধ্যে লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের হ্যারিস গ্রামের কাছে চালানো এ হামলায় জাতিসংঘের দুই মালয়েশিয়ান শান্তিরক্ষী আহত হয়েছেন। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিখ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। সূত্র : আল জাজিরা
সাড়ে তিন বছর কোমায় থেকে মারা গেলেন থাই রাজকুমারী

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের (রাজা রামা দশম) বড় মেয়ে রাজকুমারী বাজরাকিতিয়াভা মাহিদল মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সাড়ে তিন বছর পর তাঁর মৃত্যু হলো। এ সময়টায় কোমায় ছিলেন তিনি। রাজকুমারীর বয়স হয়েছিল ৪৭ বছর। গতকাল শুক্রবার থাই রাজপ্রাসাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। থাইল্যান্ডের ‘ব্যুরো অব দ্য রয়াল হাউসহোল্ড’ এক বিবৃতিতে বলেছে, রাজকুমারী পেটের সংক্রমণে ভুগছিলেন। ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
বিবৃতিতে আরো বলা হয়, রাজপরিবারের সদস্য ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাজকুমারীর মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে রাখা হবে। রাজপরিবারের রীতি অনুযায়ী, সর্বোচ্চ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
২০২২ সালের ডিসেম্বরে নিজের পোষা কুকুরগুলো নিয়ে হাঁটার সময় রাজকুমারী হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। চিকিৎসকরা জানান, তাঁর হার্টে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে হৃত্স্পন্দন মারাত্মকভাবে অনিয়মিত হয়ে পড়েছিল; আর এ কারণেই তিনি জ্ঞান হারিয়েছিলেন। সূত্র : এএফপি
দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনরা

আমেরিকানস ওভারসিজ নামের একটি সংস্থা ট্রেজারি ডিপার্টমেন্টের ত্রৈমাসিক প্রতিবেদন বিশ্লেষণ করে জানিয়েছে, ২০২৫ সালে রেকর্ড চার হাজার ৮৮৯ জন আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করেছেন, যা ২০২০ সালের পর সর্বোচ্চ। সংস্থাটির সহপ্রতিষ্ঠাতা দান ডুরলাখার জানান, এ বছর নাগরিকত্ব ত্যাগের আবেদন ১৫ শতাংশ বাড়তে পারে। বর্তমানে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় ৪০ হাজার মার্কিন নাগরিককে এ বিষয়ে পরামর্শ দিচ্ছে সংস্থাটি। নাগরিকত্ব ত্যাগের পেছনে রাজনৈতিক কারণের চেয়েও বড় ভূমিকা রাখছে অর্থনৈতিক কারণ। ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট বা ফ্যাটকা আইন অনুযায়ী, একজন নাগরিক পৃথিবীর যেখানেই বাস করুন বা আয় করুন না কেন, তাকে মার্কিন সরকারকে কর দিতেই হবে। পুরো বিশ্বে কেবল যুক্তরাষ্ট্র এবং পূর্ব আফ্রিকার ইরিত্রিয়ায় এমন নিয়ম চালু রয়েছে।
এই আইনের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ‘দুর্ঘটনাবশত আমেরিকান’ হওয়া ব্যক্তিরা। এরা মূলত যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়ার কারণে বা মার্কিন বাবা-মায়ের সূত্রে নাগরিকত্ব পেয়েছেন, কিন্তু কখনো যুক্তরাষ্ট্রে বাস করেননি। প্যারিসভিত্তিক অ্যাসোসিয়েশন অব অ্যাক্সিডেন্টাল আমেরিকানসের সভাপতি ফ্যাবিয়েন লেহাগরে জানান, ইউরোপে এমন প্রায় তিন লাখ মানুষ আছেন। ফ্যাটকা আইনের জটিলতার কারণে ইউরোপের ব্যাংকগুলো অনেক সময় এই মার্কিন ব্যক্তিদের অ্যাকাউন্ট খুলতে বা লোন দিতে অস্বীকৃতি জানায়। ফলে বেতন পাওয়া বা পেনশনের টাকা জমানোর মতো সাধারণ কাজও তাঁদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়।
ট্যাক্স বা রাজনীতি ছাড়াও অনেকের ক্ষেত্রে কাজ করে পরিচয়ের এক অদ্ভুত দোলাচল। সূত্র : সিএনএন
