বার্সেলোনার টানা ১১ ম্যাচের জয়রথ থামল মালাগার সামনে। তাও আবার ঘরের মাঠে। ন্যু ক্যাম্পে সপ্তম মিনিটে জুম্মির দেওয়া গোলে পিছিয়ে পড়া বার্সা আর পারেনি ম্যাচে ফিরতে। ০-১ গোলে হেরে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ওঠার সুযোগটাও নষ্ট করেছেন লিওলেন মেসিরা। ২৪ খেলায় কাতালান ক্লাবটির পয়েন্ট ৫৬, এক ম্যাচ কম খেলা রিয়াল শীর্ষে রয়েছে ৫৭ পয়েন্ট নিয়ে। হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। সোয়ানসি সিটির মাঠ থেকে তারা ফিরেছে ২-১ গোলে হেরে। চেলসি আবার ১-১ গোলে ড্র করেছে বানর্লির সঙ্গে। অবশ্য আর্সেনাল ২-১ গোলে জিতে ফিরেছে ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে। গোল ডটকম