• ই-পেপার

টেকনাফে খেলার মাঠ দখল করে কাঁটাতারের ঘেরা

নাটোরে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার
মইনুল হক চুনু ও মাহিদুল ইসলাম মানিক। ছবি : সংগৃহীত

নাটোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মইনুল হক চুনুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ জুন) গভীর রাতে চুনুর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মইনুল হক চুনু সিংড়ার কলম ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত লাল প্রামাণিকের ছেলে। তিনি কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। মাহিদুল ইসলাম মানিক সিংড়ার চামারী ইউনিয়নের বিলদহর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি চামারী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

মির্জাপুরে মুদি দোকান থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে মুদি দোকান থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে মুদি দোকানে অভিযান চালিয়ে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৭ জুন) সকালে টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর সাইফুর রহমানের নেতৃত্বে উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া বাজারের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

জানা গেছে, মাঝালিয়া গ্রামের বাদল মিয়ার স্ত্রী সাথী আক্তার মাঝালিয়া বাজারে মুদি দোকানের আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের ইন্সপেক্টর সাইফুর রহমানের নেতৃত্বে মাঝালিয়া বাজারে সাথীর দোকানে অভিযান চালান। এ সময় দোকানে তল্লাশি চালিয়ে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বিক্রির অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর সাইফুর রহমান বলেন, ‘সাথী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।’

কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ এসআইসহ আহত ৫, আটক ৩

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ এসআইসহ আহত ৫, আটক ৩
সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে একটি মামলার আসামিকে নিয়ে অভিযানে যাওয়ার সময় পুলিশের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান ধাক্কা দিলে দুই পুলিশ উপপরিদর্শক (এসআই)সহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক-হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন রুমান মিয়া (৪১), মাঈন উদ্দিন (৩৫) ও রাকিব (২৩)। তাদের বাড়ি যথাক্রমে নোয়াখালী, রংপুর ও নেত্রকোনা জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামিকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে পরবর্তী অভিযানে যাচ্ছিলেন টেকনাফ মডেল থানার কয়েকজন পুলিশ সদস্য। এ সময় হ্নীলা থেকে হোয়াইক্যংয়ের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান সিএনজিটিকে সজোরে আঘাত করে। এতে এসআই জাফর আলম, এসআই মোরশেদ আলম, মামলার ভিকটিমের ভাই আলতাফ মোহাম্মদ খালেক, আটককৃত আসামি মো. মেহেদী এবং সিএনজি চালক মো. তৈয়ব আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে জাফর আলম, আলতাফ মোহাম্মদ খালেক ও মো. মেহেদীর আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল ত্যাগের চেষ্টার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া ব্রিজ এলাকা থেকে গাড়িটি জব্দ করে। একই সঙ্গে চালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবার পোলট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাইবা আক্তার স্থানীয় রুবেল মিয়ার মেয়ে এবং এজেডিটি মডেল একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে বাবার পোলট্রি খামারে যায় তাইবা। এ সময় অসাবধানতাবশত ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে সে গুরুতর আহত হয়।

আরো পড়ুন

‘কেন্দ্রিয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত সিজেপির আন্দোলন চলবে’

‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত সিজেপির আন্দোলন চলবে’

 

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফে খেলার মাঠ দখল করে কাঁটাতারের ঘেরা | কালের কণ্ঠ