• ই-পেপার

দিনাজপুরে টায়ারে আগুন দিয়ে হরতাল শুরু

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নানা-নাতিসহ ৪ জনের

বিশ্বজিৎ পাল বাবু
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নানা-নাতিসহ ৪ জনের
প্রতীকী ছবি

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায়  নানা-নাতিসহ মারা গেছেন চারজন। 

সোমবার (০৮ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়ায় বাসটি খাদে পড়ে এমন দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আরশ আলী (৭০), আলিফ মিয়া(০৮), মৌসুমি দাস (৩০), তনয় মজুমদার (২৩)।

এরমধ্যে মৌসুমি দাস হবিগঞ্জের মাধবপুর উপজেলার  ও তনয় মজুমদার  নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের । 

এ ঘটনায় আহত হয়েছেন নিহত  আরশ আলীর মেয়ে রিক্তা আক্তার (৪০), দুই নাতি আজমাইন (৯) ও আজিম (২)। 

স্থানীয়সূত্রে জানা যায়, বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফলে চারজন যাত্রী নিহত হন এবং আহত হয়েছেন ১৫ জন। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার কর্মকর্তা মো. আব্দুল বাতেন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে চার যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ফেনীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

ফেনী প্রতিনিধি
ফেনীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ
সংগৃহীত ছবি

ফেনীতে মাদকবিরোধী অভিযানে প্রায় ৭০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। সোমবার (৮ জুন) ভোররাতে জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ণ কেন্দ্র এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশ সীমান্তবর্তী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আশ্রয়ণ প্রকল্পের ১৫ নম্বর ঘরের পাশ থেকে ১০ বান্ডেল গাঁজা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক কারবারি জামাল উদ্দিন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘জব্দ করা ১০ বান্ডেল গাঁজার ওজন প্রায় ৭০ কেজি এবং এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। এ ঘটনায় জামাল উদ্দিন ও আজিম নামের দুজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।’

ভোলা

বাবাকে ভুল বুঝিয়ে জমি লিখে নিলেন ছেলে, ফেরত চাওয়ায় হামলা-মারধর

ভোলা প্রতিনিধি
বাবাকে ভুল বুঝিয়ে জমি লিখে নিলেন ছেলে, ফেরত চাওয়ায় হামলা-মারধর
ছবি: কালের কণ্ঠ

ভোলার বোরহানউদ্দিনে বাবার অসুস্থতার সুযোগে ভুল বুঝিয়ে জমি লিখে নিয়েছেন ছেলে। বিষয়টি টের পেয়ে জমি ফেরত পেতে আদালতে মামলা করলে মা-বাবার ওপর হামলা চালায় ছেলে জামাল। ঘটনাটি ঘটেছে উপজেলার দেউলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। 

বাবার ওপর ছেলের হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জামাল হোসেন ‘আদালত আমার হাতের তালুতে’ বলে ১২-১৫ জন বহিরাগত লোকজন নিয়ে বাবার ওপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ঘরে ঢুকে মালামাল লুটসহ ঘরে থাকা মা-বাবা ওপর হামলা করে। গত শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সেসময় ভুক্তভোগী ৯৯৯ নম্বরে কল দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জামাল হোসেনের বাবা আনোয়ার হোসেন জানান, তিনি দীর্ঘদিন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকার সুযোগে তার দ্বিতীয় সন্তান জামাল হোসেন প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে সব জমি বণ্টননামার কথা বলে বোরহানউদ্দিন উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে নিয়ে গোপনে নিজের নামে ১২ শতাংশ জমি হেবা নিয়ে নেয়। পরবর্তীতে আনোয়ার হোসেন জামালকে তার ওই জমি ফেরত দেওয়ার কথা বললে সে জমি ফিরিয়ে না দিয়ে উল্টো হামলা-মামলার ভয় দেখায় এবং তাকে একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন করে।

আরো পড়ুন
মা-বাবার ভরণপোষণের দায়িত্ব কার, ইসলাম কী বলে

মা-বাবার ভরণপোষণের দায়িত্ব কার, ইসলাম কী বলে

 

আনোয়ার হোসেন অভিযোগ করেন, বিষয়টি এলাকার গণ্যমান্যদের কাছে জানালেও কোনো প্রতিকার পাননি। তিনি ছেলে জামালের বিরুদ্ধে প্রতারণা করে জমি নেওয়ার অভিযোগে দলিলটি বাতিল চেয়ে আদালতে মামলা করেন। এ খবরে ক্ষিপ্ত হয়ে ছেলে জামাল গত ৫ জুন সকাল ১১টার দিকে একদল সন্ত্রাসী নিয়ে বাড়িতে হামলা চালিয়ে প্রাচীর ভেঙে বসতঘরে ঢুকে মালামাল লুটপাট করে। তার মা রোকেয়া বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে ওই দিনই ছেলের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। 

এদিকে মামলা করার পর থেকে জামাল তার বাবাকে মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছেন এবং যারা এ ঘটনার সাক্ষী দিয়েছেন তাদেরও বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

সাঁতার না জেনে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ গেল শিশুর

হিলি(দিনাজপুর) প্রতিনিধি
সাঁতার না জেনে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

দিনাজপুরের হিলিতে পুকুরে গোসল করতে গিয়ে শাওন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে বোয়ালদাড় ইউনিয়নে শূল্যপাড়া নিজ বাড়ির পাশে একটি গাছে উঠে পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়।

মৃত্যু ব্যক্তি বোয়ালদাড় ইউনিয়নের শফিকুলের ছেলে শাওন।

স্থানীয়রা বলেন, এলাকার অনেক ছেলে একসঙ্গে পুকুরে গোসল করে। একটি গাছে উঠে পুকুরে ঝাঁপ দেয় তারা। এ সময় শাওন গাছে উঠে পুকুরে ঝাঁপ দিলে সাঁতার না জানা কারণে তার মৃত্যু হয়। 

দিনাজপুরে টায়ারে আগুন দিয়ে হরতাল শুরু | কালের কণ্ঠ