• ই-পেপার

নির্বাচনী মাঠে কালো টাকার খেলা চলছে : ক্বাফী রতন

সংসদে প্রতিমন্ত্রী

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা নিয়ে কাজ করছে সরকার

অনলাইন ডেস্ক
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা নিয়ে কাজ করছে সরকার

অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরো সুশৃঙ্খল করতে সরকার নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরো সুশৃঙ্খল করতে মন্ত্রণালয় নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে। দুর্বল প্রকাশনা রেকর্ড থাকা জেলাভিত্তিক সংবাদপত্রগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।’

ইয়াসের খান চৌধুরী জানান, বর্তমানে ঢাকা থেকে ৫৮৫টি দৈনিক পত্রিকা, ৩৬৩টি সাপ্তাহিক পত্রিকা এবং ২৯৬টি মাসিক পত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে মিডিয়া তালিকাভুক্ত দৈনিক ২৮৮টি, সাপ্তাহিক ৫৬টি ও মাসিক ২৩টি পত্রিকা সর্বাধিক প্রকাশিত হয়।

নতুন উপজেলা গঠন করে গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক
নতুন উপজেলা গঠন করে গেজেট প্রকাশ

প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও স্থানীয় জনগণের সেবা সহজলভ্য করতে লক্ষ্মীপুর জেলায় ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের জারি করা গেজেট অনুযায়ী, জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) অনুমোদনের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন মোট ৯টি ইউনিয়ন নিয়ে নতুন এ উপজেলার প্রশাসনিক কাঠামো গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত সরকারি আদেশ প্রকাশিত হয়।

নতুন উপজেলা গঠনের ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা এবং অন্যান্য সরকারি সেবা আরো সহজে ও দ্রুততার সঙ্গে গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

গেজেটে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি, জনসংখ্যার চাপ হ্রাস এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে সেই দাবির বাস্তবায়ন হলো।

গেজেটে উল্লেখিত চন্দ্রগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী। এসব ইউনিয়নের সমন্বয়ে নতুন উপজেলা প্রশাসন পরিচালিত হবে।

সরকারি আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী নতুন উপজেলার সীমানা, প্রশাসনিক কাঠামো, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের বিষয়েও পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, নতুন উপজেলা গঠনের ফলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে এবং জনগণের সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সময় ও ব্যয় উভয়ই কমবে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকা-ও সম্প্রসারিত হবে।

সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠার প্রক্রিয়া আনুষ্ঠানিক রূপ পেল। এখন প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নতুন উপজেলা পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন উপজেলা ঘোষণার ফলে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন আরো বেগবান হবে এবং জনগণ প্রশাসনিক সেবার ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা দেখতে পাবে।

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক
গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
সংগৃহীত ছবি

গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে সংসদে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

 

রুমিন ফারহানা বলেন, ‘আমরা লোডশেডিং বলি আর মেরামতজনিত বিদ্যুৎবিভ্রাট বলি, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না—এটাই বাস্তবতা। মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন, ১ মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। কিন্তু এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও সেখানে এখনো গ্যাস সরবরাহ শুরু হয়নি।’

তিনি জানতে চান, আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব হবে।

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সার কারখানার তুলনায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিতে হচ্ছে।

মন্ত্রী বলেন, উনি বিদ্যুৎও চাচ্ছেন, আবার ফার্টিলাইজার কারখানাতেও গ্যাস চাচ্ছেন। কিন্তু গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। বিদ্যুৎকেন্দ্রগুলো চালিয়ে রাখতে হচ্ছে। সে কারণেই আপাতত সেখানে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।

আরো পড়ুন
আমার কিছু করার ক্ষ্যামতা নেই—ফাঁসির রায়ের পর সোহেলের মায়ের আক্ষেপ

আমার কিছু করার ক্ষ্যামতা নেই—ফাঁসির রায়ের পর সোহেলের মায়ের আক্ষেপ

 

তিনি আরো বলেন, ‘গত ১৭ বছরে কোনো ড্রিলিং করা হয়নি। আমরা এসে ড্রিলিং কার্যক্রম শুরু করেছি। আশা করি গ্যাস পাওয়া যাবে। গ্যাস পাওয়া গেলে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানাগুলোতেও সংযোগ দেওয়া সম্ভব হবে।’

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে সংসদে দেওয়া আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন ১ তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধ হয় পাওয়া যায়নি।’

ভবিষ্যতে সংসদে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, ড্রিলিংসহ সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করেই দেবেন।’

জ্বালানি সংকট মোকাবেলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ

অনলাইন ডেস্ক
জ্বালানি সংকট মোকাবেলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি প্রতিবেদন উপস্থাপন করেছে। এই প্রতিবেদনে জ্বালানি তেলের মজুদ সক্ষমতা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় ডিজিটাল মনিটরিং চালুসহ মোট ১২টি সুপারিশ করা হয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল জ্বালানি সংকট মোকাবেলায় এবং ভবিষ্যৎ সংকট প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে ১০ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদকে এই কমিটির সভাপতি করা হয়। কমিটি গত ৩ মে এবং ১৯ মে তারিখে দুটি বৈঠক করে এই সুপারিশমালা চূড়ান্ত করে।

বিশেষ কমিটির গৃহীত ১২টি মূল সুপারিশের মধ্যে রয়েছে :

১. জ্বালানি তেলের কৌশলগত মজুদ সম্প্রসারণ করে কমপক্ষে ৩ মাসের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

২. আমদানির উৎস বহুমুখীকরণ নিশ্চিত করতে হবে।

৩. জ্বালানি সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গ অটোমেশন করে ডিজিটাল মনিটরিং চালু করতে হবে।

৪. অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর আইনগত ব্যবস্থা জোরদার করতে হবে।

৫. বিকল্প জ্বালানির ব্যবহার (এলএনজি, নবায়নযোগ্য জ্বালানি) বৃদ্ধি করতে হবে।

৬. ঢাকা-চট্টগ্রাম পাইপ লাইন ও এসপিএম প্রকল্প এবং ইআরএল-২ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

৭. জনসচেতনতা কার্যক্রম আরো জোরদার করতে হবে।

৮. বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জ্বালানি পণ্য আমদানির বিষয়ে প্রয়োজনীয় স্টাডি করা প্রয়োজন।

৯. রুফটপে সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক করার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সে সোলার চলছে কি না, এর তদারকি জোরদার করার জন্য সুপারিশ করা হয়।

১০. সিস্টেম লস হ্রাস করার লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়নপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১১. তেল, গ্যাস, কয়লা, সোলার, উইন্ড—এসব খাত হতে মোট বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়নপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

১২. বিশেষ কমিটির কার্যপরিধির আলোকে বিরোধী দলের পক্ষ থেকে কোনো সুপারিশ পাওয়া গেলে তা রিপোর্টে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচনী মাঠে কালো টাকার খেলা চলছে : ক্বাফী রতন | কালের কণ্ঠ