ইনজুরির কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে না পারার শঙ্কায় ড্যানি ওয়েলবেক। রিও ডি জেনিরেতো অনুশীলনের সময় ডান পায়ের উরুতে আঘাত পাওয়ায় এমন শঙ্কায় পড়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড। আঘাতটা মারাত্মক হওয়ায় সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। তার পরিবর্তে প্রথম ম্যাচে সুযোগ পেতে পারেন রাহিম স্টার্লিং। ১৯ বছর বয়সী লিভারপুলের এই উইঙ্গার শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেললেও লাল কার্ডের কারণে পরের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে ছিলেন না।