ডিজিটাল প্রতিযোগিতা ইনোভেটরসের সপ্তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা করেছে বাংলালিংক। সোমবার প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন দল হিসেবে ‘অন দি এজ’-এর নাম ঘোষণা করা হয়। ফার্স্ট রানার আপ হয় ‘টিম রকেট’ এবং সেকেন্ড রানার আপ হয় ‘ফোর অব আ কাইন্ড’। চ্যাম্পিয়ন দল বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় দুবাইয়ে অবস্থিত বাংলালিংকের স্বত্বাধিকারী কম্পানি ভিওনের কার্যালয় পরিদর্শনের সুযোগ পাবে। সেরা তিন দলের সব সদস্য বাংলালিংকের ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রগ্রামে অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া সেরা পাঁচটি দলের সব প্রতিযোগী বাংলালিংকের অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রগ্রামে অংশ নিতে পারবে। এই আসরের মূল লক্ষ্য ছিল তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উৎসাহিত করে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনের বিকাশে সাহায্য করা।