• ই-পেপার

কেইনের আলোয় জ্বলবে ইংল্যান্ড

সংখ্যায় সংখ্যায় বিশ্বকাপ ২০২৬

সংখ্যায় সংখ্যায় বিশ্বকাপ ২০২৬

১৯৩০ সালে মাত্র ১৩ দল নিয়ে প্রথমবার মাঠে গড়ায় বিশ্বকাপ ফুটবল। গত ৯৬ বছরে এর কলেবর ধাপে ধাপে বেড়ে এবার সর্বাধিক ৪৮ দল নিয়ে প্রথমবার তিন দেশের আয়োজনে ১৬টি শহরে অনুষ্ঠিত হবে। ইতিহাসের সর্বাধিক ১০৪টি ম্যাচ থাকছে এই মহাযজ্ঞে।


২০০ আসন্ন বিশ্বকাপে যে খেলোয়াড়রা আছেন তার মধ্যে সর্বোচ্চ ২০০ জন খেলোয়াড় খেলেন ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে। এর পরেই রয়েছে জার্মানি (১০৯), ফ্রান্স (৮৬), স্পেন (৮৬), ইতালি (৭১), সৌদি আরব (৪৯), তুরস্ক (৪৫), মার্কিন যুক্তরাষ্ট্র (৪২), নেদারল্যান্ডস (৪৬), ব্রাজিল (৩৬) এবং পর্তুগাল (৩৬)।


৪৩ এবার ৪৩ বছর বয়সী স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেগ গর্ডন বিশ্বকাপে অংশ নেওয়া ইতিহাসের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়। শুধু মিসরের গোলরক্ষক ইসাম আল হাদারি তাঁর চেয়ে বেশি ৪৫ বছর বয়সে খেলেছিলেন ২০১৮ সালের আসরে।


২৫ কাতার এবং সৌদি আরবের সবচেয়ে বেশি ২৫ জন খেলোয়াড় নিজ দেশের ক্লাবে খেলছেন। উভয় দেশের মাত্র একজন করে খেলোয়াড় খেলেন দেশের বাইরের ক্লাবে। কাতারের লেফট-ব্যাক হোমায়াম আহমেদ স্পেনের ‘কালচারাল লিওনেসা’ ক্লাবে ও সৌদি রাইট-ব্যাক সৌদ আব্দুলহামিদ ফ্রান্সের লঁস ক্লাবে খেলেন।


০ ছয়টি দেশের বিশ্বকাপ স্কোয়াডের কোনো খেলোয়াড়ই খেলেন না নিজ দেশের ক্লাবে। কেপ ভার্দে, ডিআর কঙ্গো, আইভরি কোস্ট, কুরাসাও, সেনেগাল এবং উরুগুয়ের সব খেলোয়াড় দেশের বাইরের ক্লাবে খেলছেন।


২২ বিশ্বকাপজয়ী ২২ জন খেলোয়াড় থাকছেন এবারের আসরে। ম্যানুয়েল নয়ার ২০১৪ সালে জার্মানির হয়ে শিরোপা জিতেছিলেন এবং উসমান দেম্বেলে, লুকাস হার্নান্দেজ, এনগোলো কান্তে ও কিলিয়ান এমবাপ্পে ২০১৮ সালে ফ্রান্সকে পাইয়ে দেন ট্রফির গৌরব।


১৯ এবারের আসরে যেকোনো একটি ক্লাবের সর্বাধিক ১৯ জন খেলোয়াড় আছেন ম্যানচেস্টার সিটি থেকে। তাদের খেলোয়াড় প্রতিনিধিত্ব করছেন আলজেরিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মিসর, ইংল্যান্ড, ফ্রান্স, ঘানা, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন এবং উজবেকিস্তানে।

 

 

 

 

বাংলাদেশ টেস্ট দলে তাওহিদ-রবিউল

বাংলাদেশ টেস্ট দলে তাওহিদ-রবিউল
রবিউল হক

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ শেষ হবে আগামী ২১ জুন। ৩ দিন পরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবেন লিটন দাসরা। ২৮ জুন একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে এই সফর। এ জন্য গতকাল অজিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল দেওয়ার পাশাপাশি এই টেস্টের খেলোয়াড়দের নামও জানিয়ে দেন নির্বাচকরা। এই সিরিজে অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার ডাক পেয়েছেন। মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় ও পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। তাসকিন আহমেদ-নাহিদ রানাকে বিশ্রাম দিয়েছে বিসিবি। তবে এই দুই পেসারের সঙ্গে মুস্তাফিজুর রহমানকেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজে ফিরিয়েছে স্বাগতিকরা।

শুরুতে টি-টোয়েন্টি দল নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার, এটা অনুসরণ করে আসছি। এখানে নতুন ব্যাপার নেই। এর জন্য আমরা আমাদের সম্ভাব্য সেরা দলটা নেওয়ার চেষ্টা করেছি।’ সর্বশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া রিপন মণ্ডল ও তানজিম হাসান চোটে ভুগছেন।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে বিশ্রাম দিয়েছে বিসিবি। ফিরেছেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। তাওহিদ এর আগে টেস্ট দলে ডাক পেলেও এখনো অভিষেক হয়নি। এ ছাড়া প্রথমবার সুযোগ পেয়েছেন রবিউল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল : লিটন দাস, পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল : নাজমুল হোসেন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, আমিত হাসান ও রবিউল হক।

 

 

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফুটবল

ফিফা বিশ্বকাপ

দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্র

সরাসরি, সকাল ৮টা

কানাডা-বসনিয়া

সরাসরি, রাত ১টা

যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে

সরাসরি, শনিবার সকাল ৭টা

 

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, উদ্বোধনী অনুষ্ঠান

সরাসরি, রাত ৯-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

ইংল্যান্ড-শ্রীলঙ্কা (নারী)

সরাসরি, রাত ১১-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

 

কথামালা

কথামালা

অনেকে বলছিল ইরান বিশ্বকাপে আসতে পারবে না। পরিস্থিতি সহজ ছিল না। কিন্তু আমি জানি না, এমন পরিস্থিতিতে ফিফা ছাড়া আর কে নিশ্চিত করতে পারত যে ইরান এসে খেলতে পারবে।

ফিফা সভাপতি

 

আমরা জানি তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে খুবই যুক্ত। এটা এড়ানোর উপায় নেই। অভিজ্ঞ খেলোয়াড়রা তরুণদের এটা কম ব্যবহার করতে বলেন, যাতে অতিরিক্ত প্রত্যাশা বা হতাশা তৈরি না হয়।

ব্রাজিলের ফরোয়ার্ড

 

আমরা সবাইকে আমাদের (দৃঢ়) মানসিকতার প্রমাণ দিতে পারব। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও আমরা যত প্রতিকূলতার মধ্য দিয়ে যাই, যেকোনো পরিস্থিতিতে কিভাবে ইরাক সব সময় ঘুরে দাঁড়ায়, সেটা দেখিয়ে দেব।

ইরাকের মিডফিল্ডার

 

ব্রাজিল এবার টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট নয়, তবে দলে ভালো কয়েকজন খেলোয়াড় আছে যারা একসঙ্গে দারুণ একটি দল গড়তে পারে। আমার মনে হয় তাদের ভালো সুযোগ রয়েছে।

ব্রাজিলের সাবেক মিডফিল্ডার

 

বিশ্বকাপে ফিরে আসতে পেরে আমি খুবই আনন্দিত। ছোটবেলা থেকেই এটি ছিল আমার স্বপ্ন। এটি আমার প্রথম বিশ্বকাপ হোক বা চতুর্থ বিশ্বকাপ, আমি নিজেকে ছোট্ট ছেলের মতো অনুভব করছি।

দক্ষিণ কোরিয়ার অধিনায়ক

 

আমি এত দিন ধরে কাজটা করে আসছি যে এই ধরনের বিষয়গুলো আমাকে আর বিচলিত করে না। সবকিছু নির্ভর করবে কৌশল এবং আমরা কিভাবে আমাদের শক্তিগুলোকে কাজে লাগাতে পারছি তার ওপর।

চেক প্রজাতন্ত্রের কোচ