ফেনীতে তরুণ প্রকৌশলীদের স্বপ্ন দেখাতে স্কুল অব ইঞ্জিনিয়ার্সের আয়োজনে ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক প্রোগ্রাম ‘ক্যারিয়ার মিট আপ ফেনী’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শিল্পকলা একাডেমিতে ফেনীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজের ৭০০ ছাত্রছাত্রীর অংশগ্রহণে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন স্কুল অব ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী নাজিম সরকার। বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রশীদ চৌধুরী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সাইফুদ্দিন শাহ, বাংলাদেশ বেতারের ডেপুটি স্টেশন অফিসার কামাল হোসেন ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এজিএম (আইটি) হাসান মাহমুদ। সঞ্চালনা করেন প্রকৌশলী আব্দুল মালেক।