জিও হটস্টারে আজ পাঁচ ভাষায় [তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি] মুক্তি পেয়েছে ছবিটি। এক আধ্যাত্মিক ভ্রমণে বারাণসী গিয়ে ভ্রমণদলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে লীলা। মোবাইল ফোন ও মানিব্যাগও হারিয়ে ফেলে। একা ও অসহায় লীলার দেখা হয় কেরালার স্কুলশিক্ষক মাধবন মাস্টারের। ভাষাগত ভিন্নতা সত্ত্বেও সারা দিন তারা বারাণসীর অলিগলি ঘুরে কাটায়। এক দিনেই দুজনের মধ্যে অপ্রত্যাশিত একটা মানবিক বন্ধন গড়ে ওঠে। অভিনয়ে মধুবালা, ইন্দ্রানস, অপর্ণা বালামুরলি, জাফার সাদিক প্রমুখ।
চলচ্চিত্র
প্রেম যুদ্ধ
অন্তর্জাল
চিন্না চিন্না আসাই

টিভি হাইলাইটস
গোপন অনুসন্ধান

আলজাজিরার এক গোপন অনুসন্ধানে উঠে এসেছে, কিভাবে পশ্চিমা বিশ্বের কিছু দাতা সংস্থা ও ব্যক্তি দাতব্য আইনের ফাঁকফোকর ব্যবহার করে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোতে আর্থিক ও অন্যান্য সহায়তা পৌঁছে দিচ্ছে। এই অনুসন্ধান সেই বিতর্কিত অর্থায়নের নেপথ্যের কৌশল ও বাস্তবতা উন্মোচন করেছে। ‘আলজাজিরা ইনভেস্টিগেশনস : কমপ্লিসিট’, দেখা যাবে দুপুর ১২টায়।
টিভি হাইলাইটস
এই শহরে

বৈশাখী টেলিভিশনে রাত ১০টায় রয়েছে একক নাটক ‘এই শহরে’। রচনা ও পরিচালনা পার্থ সরকার। অভিনয়ে খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান, অনামিকা সরকার, শাহীন খান প্রমুখ। রোজার ঈদের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।
আরো খবর

■ শ্রবণজনিত সমস্যায় ভুগছেন বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল। ধীরে ধীরে তিনি শ্রবণশক্তি হারাচ্ছেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন।
■ এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিতব্য নতুন একটি টেলিভিশন ধারাবাহিকে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন তিনি। খবরটি নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম।
■ মার্ভেল ভক্তদের তুমুল উম্মাদনার মধ্য দিয়ে আবারও পর্দায় আসছে ‘স্পাইডার-ম্যান’। ৩১ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার আগের দিন ৩০ জুলাই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মুক্তি পাবে ‘স্কাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’।
