■ গতকাল প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে একক কনসার্টে গাইলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। অনুষ্ঠানের শুরুতেই শিল্পীর হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
■ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ ছবি ‘জন নায়গন’। মুক্তির আগেই ছবিটির এইচডি প্রিন্ট ছড়িয়ে পড়ে অনলাইনে। তবু বক্স অফিসে দাপট দেখাচ্ছে ছবিটি। মুক্তির প্রথমদিনেই ৪১ কোটি রুপি আয় করেছে ছবিটি।
■ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও গতকাল থেকে চলছে চারটি হলিউড ছবি—‘এভিল ডেড বার্ন’, ‘প্যাসেঞ্জার’, ‘টাইম হোপার্স : দ্য সিল্ক রোড’ এবং ‘হিট মি হার্ড অ্যান্ড সফট : দ্য ট্যুর’।



