• ই-পেপার

আরো খবর

অন্তর্জাল

আদর্শ বাল বিদ্যালয়

আদর্শ বাল বিদ্যালয়
‘আদর্শ বাল বিদ্যালয়’ সিরিজের দৃশ্য

অ্যামাজন প্রাইম ভিডিওতে গতকাল এসেছে হিন্দি কমেডি-ড্রামা সিরিজটি। সরকারি খরচে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষা সফরের ঘোষণা দেয় সরকার। এই খবর পেয়ে এক স্কুলের সহজ-সরল প্রধান শিক্ষক তাঁর অদ্ভুতুড়ে সহকর্মীদের নিয়ে কঠিন এক মিশনে নামে। তাদের লক্ষ্য, স্কুলের সবচেয়ে অমনোযোগী ও দুরন্ত শিক্ষার্থীদের মেধাবী ও সফল শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা, যাতে তারা এই সফরে সুযোগ পায়। অভিনয়ে কে কে মেনন, অর্চনা পুরাণ সিং, নবীন কস্তুরিয়া, দেবেন ভোজানি প্রমুখ।

 

চলচ্চিত্র

বেপরোয়া

বেপরোয়া
‘বেপরোয়া’ ছবিতে ববি ও রোশান

অভিনয়ে ইয়ামিন হক ববি, জিয়াউল রোশান, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ। পরিচালনা রাজা চন্দ। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।

 

গল্পসূত্র : পুলিশের পেশাকে খুব ভালোবাসে সাংবাদিক কিরণ। তবে কাজের সূত্রে অনেক অসৎ পুলিশের সন্ধানও সে পায়। অপরদিকে রুবেল স্ট্যান্টম্যান। রুবেলকে পুলিশের পোশাকে মারপিট করতে দেখে রীতিমতো বর্তে যায় কিরণ। তাকে নিয়ে একটা ভিডিও বানায় কিরণ। সেটা আবার চোখে পড়ে রুবেলের। দুজনই দুজনের প্রেমে পড়ে। কিরণ তখনো জানে না রুবেলের আসল পরিচয়।

 

টিভি হাইলাইটস

আলজাজিরা এক্সপ্লেইনস

আলজাজিরা এক্সপ্লেইনস

সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি কে হতে পারেন—এই প্রশ্ন থেকে শুরু করে হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব পর্যন্ত, ইরান কিভাবে তার রাজনৈতিক কাঠামো ও ভৌগোলিক অবস্থানকে শক্তির উেস পরিণত করেছে, তা সহজভাবে ব্যাখ্যা করেছে আলজাজিরা। ‘আলজাজিরা এক্সপ্লেইনস’ দেখা যাবে দুপুর ৩টা ৩০ মিনিটে।

 

টিভি হাইলাইটস

পথে পথে ভালোবাসা

পথে পথে ভালোবাসা
‘পথে পথে ভালোবাসা’ নাটকে খায়রুল বাসার ও সাফা কবির

আরটিভিতে রাত ৮টায় রয়েছে একক নাটক ‘পথে পথে ভালোবাসা’। রচনা রাশেদুর রহমান, পরিচালনা মীর আরমান হোসেন। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাফা কবির। কোরবানির ঈদের নাটকটি আজ আবার দেখাবে আরটিভি।