নেটফ্লিক্সে গতকাল এসেছে ফরাসি ছবি ‘নাথিং টু লুজ’। বহু বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় জেড। শেষ পর্যন্ত ভ্রূণ ধার করে মা হওয়ার স্বপ্ন পূরণ করে সে। সন্তানের জন্মের সময় জেড সিঙ্গেল মাদার হয়ে পড়ে। এরই মধ্যে জানা যায়, তার সদ্যোজাত ছেলে বিরল ধরনের লিউকেমিয়ায় আক্রান্ত। মাতৃত্বের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে যায় জেডের। এই চরিত্রে অভিনয় করেছেন বেলজিয়ান কৌতুক অভিনেত্রী নাওয়েল মাদানি। ছবিটির সহপরিচালকও তিনি।
অল্প কথায়
১২ মাসে রুটস্ দেখাবে ১২ ছবি
অন্তর্জাল
নাথিং টু লুজ

চলচ্চিত্র
আসলাম ভাই

অভিনয়ে মান্না, জনা, কাজী হায়াৎ, মিশা সওদাগর। পরিচালনা ইস্পাহানী আরিফ জাহান। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : আসলাম ছোটবেলা থেকেই প্রতিবাদী স্বভাবের। অন্যায়-অনিয়ম সহ্য করে না। গরিব-দুঃখীদের কাছে সে প্রিয় ‘আসলাম ভাই’। এলাকার মাঠ দখল করতে এসে আসলামের হাতে খুন হয় সন্ত্রাসী বিশুর ছোট ভাই। আসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিশু।
টিভি হাইলাইটস
টক্সিক কলোনাইজেশন

আলজেরিয়ার স্বাধীনতাযুদ্ধের সময় ফ্রান্স কিভাবে তাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের কার্যক্রম গোপন রেখেছিল এবং সেই ভয়াবহতার ক্ষত কিভাবে আজও আলজেরিয়া ও দেশটির মানুষের মনে গভীর দাগ হয়ে রয়ে গেছে—এসব নিয়ে আল জাজিরার তথ্যচিত্র ‘আলজেরিয়া : টক্সিক কলোনাইজেশন : স্কেয়ারড লিগাসি’, দেখা যাবে দুপুর ১২টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
বিশ্বাস বনাম সরদার

মাছরাঙা টেলিভিশনে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা বৃন্দাবন দাশ, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ।
