গত সপ্তাহে নেটফ্লিক্সে এসেছে তেলুগু কমেডি সিরিজটি। শহরে বেড়ে ওঠা সুব্রামানিয়াম ওরফে ‘সুব্বু’কে ঘিরে গল্প। জীবনের অপ্রত্যাশিত এক মোড়ে সে সেক্স এডুকেশনের শিক্ষক হিসেবে নিয়োগ পায়। তাকে যেতে হয় খুবই রক্ষণশীল গ্রাম মাকিপুরে। এই দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে সুব্বু। অভিনয়ে সন্দীপ কিষাণ, মিথিলা পালকার, মুরলি শর্মা প্রমুখ।
এবার নচিকেতার সুরে রিজিয়া পারভীন
অন্তর্জাল
সুপার সুব্বু

চলচ্চিত্র
ভাত দে

অভিনয়ে শাবানা, আনোয়ারা, আলমগীর, রাজীব। পরিচালনা আমজাদ হোসেন। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : অন্ধ বাউল সাইজুদ্দিনের মেয়ে জরি। দারিদ্র আর অভাবে তাদের জীবন জেরবার। অভাবের কারণেই মাকে হারায় সে। অভাব অনটনেই বড় হয় জরি। একদিন জরির বাবাও দু-মুঠো ভাত জোগাড় করতে গিয়ে মারা যায়। পরে বাবার শিষ্য রতন গায়কের সঙ্গে তার বিয়ে হয়। ঘটনাচক্রে সেই রতনও দূরে চলে যায়। পুনরায় তীব্র ভাতের কষ্টে পড়ে জরি। ক্ষুধার তাড়নায় ভাত চুরি করতে গিয়ে সমাজের নিষ্ঠুরতার শিকার হয় সে।
টিভি হাইলাইটস
ল্যাবরেটরি থেকে সুপারব্রেন?

‘মিনি-ব্রেন’ নামে পরিচিত অর্গানয়েডকে মাইক্রোচিপের সঙ্গে সফলভাবে সংযুক্ত করতে পেরেছে সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান। এটিই কি সিলিকনের বদলে জৈব উপাদান এবং জীবন্ত নিউরনের ওপর ভিত্তি করে কম্পিউটার তৈরির প্রথম পদক্ষেপ? জানতে দেখুন ডয়চে ভেলের ‘টুমরো ডুডে’র আজকের পর্ব ‘ওয়েটওয়্যার কম্পিউটারস—নিউ সুপারব্রেনস ফ্রম দ্য ল্যাব?’, বিকাল ৫টা ২ মিনিটে।
টিভি হাইলাইটস
ঢাকাইয়া খানদান

রাত ৮টায় আরটিভিতে রয়েছে একক নাটক ‘ঢাকাইয়া খানদান’। রচনা ও পরিচালনা মিফতাহ আনান। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির, জুলফিকার চঞ্চল, ফরহাদ লিমন। ২০২১ সালের রোজার ঈদের নাটকটি আজ আবার দেখাবে আরটিভি।
