অভিনয়ে শাবানা, আনোয়ারা, আলমগীর, রাজীব। পরিচালনা আমজাদ হোসেন। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : অন্ধ বাউল সাইজুদ্দিনের মেয়ে জরি। দারিদ্র আর অভাবে তাদের জীবন জেরবার। অভাবের কারণেই মাকে হারায় সে। অভাব অনটনেই বড় হয় জরি। একদিন জরির বাবাও দু-মুঠো ভাত জোগাড় করতে গিয়ে মারা যায়। পরে বাবার শিষ্য রতন গায়কের সঙ্গে তার বিয়ে হয়। ঘটনাচক্রে সেই রতনও দূরে চলে যায়। পুনরায় তীব্র ভাতের কষ্টে পড়ে জরি। ক্ষুধার তাড়নায় ভাত চুরি করতে গিয়ে সমাজের নিষ্ঠুরতার শিকার হয় সে।





