• ই-পেপার

এখনো শেখার অনেক বাকি

  • অভিনয়ে এসেছেন ছয় মাস হলো। এরই মধ্যে নাটকের নিয়মিত মুখ ফারিয়া রহমান পারু। এই ঈদেও তাঁর অভিনীত পাঁচটি নাটক এসেছে। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ

অল্প কথায়

‘আলী’র লন্ডন জয়

‘আলী’র লন্ডন জয়

আন্তর্জাতিক উৎসবে সাফল্যের ধারা অব্যাহত রাখল আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। এবার ছবিটি জিতেছে যুক্তরাজ্যের সাউথ বাই সাউথওয়েস্ট [এসএক্সএসডব্লিউ] লন্ডন উৎসবের শর্ট ফিল্ম প্রাইজ। ১০ জুন পুরস্কার ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ।

আদনান আল রাজীব ফেসবুকে লিখেছেন, আলী আবারও পুরস্কার জিতল। এটি দারুণ এক খবর। উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ।

উল্লেখ্য, গত বছর ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ে আলী। প্রথম বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করে স্পেশাল মেনশন। এরপর বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়ে ছবিটি আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। ৩৪তম রেইনডান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে আলী। ১৭ জুন থেকে শুরু হয়ে ২৬ জুন পর্যন্ত চলবে রেইনডান্স চলচ্চিত্র উৎসব।

তিশার প্রযোজনায় ইয়াশ-পারসা

রংবেরং প্রতিবেদক
তিশার প্রযোজনায় ইয়াশ-পারসা

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এর আগে নো ল্যান্ডস ম্যান৮৪০ ছবি প্রযোজনা করেছিলেন। এবার করলেন নাটক প্রযোজনা। শুধু তা-ই নয়, চালু করেছেন নতুন ইউটিউব চ্যানেলও। তাঁর প্রযোজনায় প্রথম নাটক পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অথবা তুমি আমি নামের নাটকটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা। আজ দুপুর ২টায় নাটকটি ফুল স্ক্রিন নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ইমরাউল রাফাত বলেন, আমরা আরো কিছু নাটক নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। এই নাটকটির টিজার প্রকাশ করেছিলাম ১০ জুন। দেখলাম ভালো সাড়া পাচ্ছে। আজ ফুল নাটকটা এলে দর্শকের সাড়া কেমন আসে বুঝতে পারব।

অস্ট্রেলিয়ায় ‘মালিক’

প্রিমিয়ারে থাকবেন শুভ

রংবেরং প্রতিবেদক
প্রিমিয়ারে থাকবেন শুভ
আরিফিন শুভ

এবার আন্তর্জাতিক পরিসরে যাত্রা শুরু করছে সাইফ চন্দনের ছবি মালিক। ছবিটির প্রিমিয়ার উপলক্ষে আজ [১২ জুন] অস্ট্রেলিয়া যাচ্ছেন অভিনেতা আরিফিন শুভ। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

জানা গেছে, ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে মালিক-এর প্রিমিয়ার শো। আয়োজন করছে বঙ্গজ ফিল্মস। পাশাপাশি মেলবোর্ন ও অ্যাডিলেডেও ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে উপস্থিত থাকবেন আরিফিন শুভ। প্রিমিয়ার শোতে দর্শকদের সঙ্গে বসে ছবি উপভোগ করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

শুভ বলেন, প্রবাসী দর্শকদের সঙ্গে এক হলে বসে মালিক দেখার অভিজ্ঞতা নিতে চাই। আমার বিশ্বাস, সবাই ছবিটি উপভোগ করবেন।

অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবিতে আরো আছেন বিদ্যা সিনহা মিম, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শিমুল খান প্রমুখ। দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে আবারও জুটি বেঁধেছেন শুভ ও মিম।

 

আরো খবর

আরো খবর

      হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি। ৯ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শারীরিক অসুস্থতার বিষয়টি জানান অমি। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে সাত দিনের সম্পূর্ণ ভয়েস রেস্টে রয়েছেন তিনি।

 

      তামিল চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা ভারতীরাজা মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় গতকাল চেন্নাইয়ের নিজ বাসভবনে তিনি না-ফেরার দেশে পাড়ি জমান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

 

      বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের নতুন ছবি ‘ডিসক্লোজার ডে’ মুক্তি পাবে ১২ জুন। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে বহুপ্রতীক্ষিত এই চলচ্চিত্র।