অ্যামাজন এমএক্স প্লেয়ারে এসেছে জনপ্রিয় সিরিজ ‘রক্তাঞ্চল’-এর শেষ সিজন। এই সিজন দর্শককে আবারও ফিরিয়ে নিয়ে যায় ২০০০-এর দশকের শুরুর লখনউয়ের অস্থির রাজনৈতিক আবহে। আত্মগোপন থেকে ফিরে আসে বিজয় সিং। অসমাপ্ত প্রতিশোধের হিসাব চুকাতে মুখোমুখি হয় ওয়াসিম খানের। এবার ক্ষমতার লড়াই আগের চেয়েও জটিল, রক্তক্ষয়ী ও বিপজ্জনক। অভিনয়ে ক্রান্তি প্রকাশ ঝা, নিকিতিন ধীর, মাহি গিল প্রমুখ।
রাজকুমার পাবনায়, প্রিয়তমা ওপারে
- শাকিব খানের ‘প্রিয়তমা’ ইধিকা পাল এখন আছেন নিজের শহর কলকাতায়, ‘কবি’রূপী শরিফুল রাজের সঙ্গে। ১৪ ডিসেম্বর কলকাতায় শুরু হয়েছে ‘কবি’ ছবিটির শুটিং
অন্তর্জাল
রক্তাঞ্চল সিজন ৩

চলচ্চিত্র
এই মন তোমাকে দিলাম

পপি, শাকিল খান, ববিতা, আহমেদ শরীফ। পরিচালনা মুস্তাফিজুর রহমান বাবু। দুপুর ২টা ৩০ মিনিট, বৈশাখী টিভি।
গল্পসূত্র : ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয় মাসুদ। তাকে চ্যালেঞ্জ করে সহপাঠী কাজল। কাজলের কৌশলের কাছে হেরে যায় মাসুদ। বিষয়টি নজরে আসে মাসুদের বন্ধু নয়নের। সে কাজলকে ফলো করতে থাকে। একদিন বন্ধুদের সঙ্গে বাজি ধরে শিক্ষকের কলম চুরি করে কাজল। নয়ন তাকে ধরিয়ে দেয়। শুরু হয় দুজনের শত্রুতা। শত্রুতা এক সময় ভালোবাসায় রূপ নেয়।
টিভি হাইলাইটস
উইটনেস

উত্তর আয়ারল্যান্ডের রিপাবলিকান নেতাদের কণ্ঠস্বর কিভাবে নিষিদ্ধ করেছিল ব্রিটিশ সরকার, সেই ঘটনা নিয়ে গণমাধ্যম সেন্সরশিপের কাহিনি নিয়ে আল জাজিরার ‘উইটনেস’-এর আজকের পর্ব ‘দ্য ব্যান’। দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
মনফড়িং

আরটিভিতে রাত ৮টায় রয়েছে একক নাটক ‘মনফড়িং’। রচনা আব্রাহাম তামিম, পরিচালনা অলোক হাসান। অভিনয়ে শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, শরিফুল, শম্পা নিজাম প্রমুখ। কোরবানির ঈদের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।
