• ই-পেপার

চলন্ত ট্রেনে পাথরের ঢিল রোধে প্রচারণা

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের নতুন সেক্রেটারি হয়েছেন শহর জামায়াতের আমির এনামুল হক। গত সোমবার অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত সোমবার রাতে বিষয়টি জানাজানি হলে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি জামায়াতে ইসলামীর সদস্য পদ (রোকন) সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে জেলা শাখার সেক্রেটারি হিসেবে এনামুল হককে নতুন দায়িত্ব দেওয়া হয়। জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিন বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হিসেবে নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সারা দেশে এমন সাতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

স্পিকারকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট, যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
স্পিকারকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট, যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেসবুকে জাতীয় সংসদের স্পিকারকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে ময়মনসিংহের নান্দাইলে যুবলীগের সাবেক এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পাশের গফরগাঁও উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম মো. আবু ইয়াহিয়া সুমন ৩৫)। তিনি নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, সম্প্রতি আবদুল কদ্দুস মাখন নামে একটি ফেসবুক পেজ থেকে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমকে নিয়ে কটূক্তিমূলক ও বিতর্কিত পোস্ট করা হয়, যেখানে স্পিকারকে রাজাকার হিসেবে আখ্যায়িত করা হয়। যুবলীগ নেতা সুমন ওই পোস্টটি নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করে বেশ কয়েকজন ব্যবহারকারীর মধ্যে ছড়িয়ে দেন।

 

গোপালগঞ্জে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

গোপালগঞ্জে বাবা হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এই সাজা প্রদান করেন। জানা গেছে, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়িতে মাদকসেবী আলীম কাজী বঁটি হাতে নিয়ে তার বাবা ইসমাইল কাজীকে গালাগাল করে। এ সময় ইসলাইল কাজী ছেলে আলীমকে গালাগাল করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বঁটি দিয়ে বাবার গলায় কোপ দেয়।

ধামরাইয়ে রথযাত্রা ও মেলা শুরু কাল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে রথযাত্রা ও মেলা শুরু কাল

নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে আগামীকাল (১৬ জুলাই) শুরু হবে উপমহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলা। ২৬ দিনব্যাপী এই মেলার উল্টো রথটান ২৪ জুলাই। প্রধান অতিথি হিসেবে রথযাত্রা উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, রথমেলা সফল করতে বিপুলসংখ্যক র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে।