নাটোরের লালপুরে এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের নামে আট শিক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ। জানা যায়, গত ১২ মার্চ আব্দুলপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী মোছা. ইসরাত জাহান সুচি অমিক কুমারকে ফরম ফিলাপের জন্য তিন হাজার ৫০০ টাকা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র দেয়। কিন্তু ফরম ফিলাপ না করে অমিত সরকার ওই টাকা আত্মসাৎ করেন।
বাহারছড়া অপহরণ স্পটে হবে পুলিশ চৌকি
ফরম ফিলাপের টাকা আত্মসাৎ, আটক ১

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন, আটক ১

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্মৃতিস্তম্ভটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তি জানালেন, কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সহসভাপতি রনি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মামলা দায়ের করা হবে। জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানান, ঘটনার পর স্মৃতিস্তম্ভ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

জামালপুরে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ১০০ জন শিক্ষার্থীকে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষা শেষে প্রশ্ন মিলিয়ে শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল শনিবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা জানা যায়। সরকারি আশেক মাহমুদ কলেজ পরীক্ষা কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে জামালপুর জাহেদা সফির মহিলা কলেজের ১০০ জন নিয়মিত পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের জন্য ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের পরিবর্তে ভুল করে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী তৈরি করা অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হয়। ওই প্রশ্নপত্র দিয়েই পুরো পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন মেলাতে গিয়ে তাঁরা বিষয়টি জানতে পারেন। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়।
সংক্ষিপ্ত
সেই প্রধান শিক্ষক বরখাস্ত, এমপিও স্থগিত

শাহজাদপুর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলাকালে মদ্যপান করে নিজ কক্ষে বসে প্রধান শিক্ষক রুহুল আমিনের মাতলামির ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত এবং এমপিও স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেসরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরই রুহুল আমিনকে শোকজ করেছিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। রুহুল আমিনকে আলাদা চিঠিতে সাময়িক বরখাস্ত করেছেন শাহজাদপুরের ইউএনও ও বিদ্যালয়ের সভাপতি সাবরিনা শারমিন। শনিবার বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
