পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত টাস্কফোর্স অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত থেকে চার আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও পরে আবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় চারজন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য আহত হন। আসামিরা হলো জেলা শহরের রাজনগর এলাকার জয়নাল, শাহেন শাহ, পুরনো ক্যাম্প এলাকার হাসিবুর রহমান ও দীপু ইসলাম (৩৭)। মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে টাস্কফোর্স মাদক সেবনরত অবস্থায় ওই চারজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ২০-২৫ জন লোক তাদের ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদের আবারও আটক করা হয়। পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু
আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, পরে আটক

মোটরসাইকেল উদ্ধারের পর পুলিশকে মারধর

কেশবপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর সেটি থানা হেফাজতে নেওয়ার সময় পুলিশের ওপর হামলা করা হৃয়ৃছ। গতকাল শুক্রবার উপজেলার চিংড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের আশরাফুজ্জামান রুমির একটি মোটরসাইকেল শুক্রবার ভোরে চুরি হয়ে যায়। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ উপজেলার চিংড়া গ্রামের আব্দুর রশিদের (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় মোটরসাইকেল মালিক ও তাঁর সঙ্গীরা মোটরসাইকেলটি তাঁদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম তাঁদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোটরসাইকেলটি নিতে বললে বিবাদ শুরু হয়। এক পর্যায়ে তাঁরা নজরুল ইসলামের ওপর চড়াও হন। কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
মানহানিকর সংবাদ সম্পাদক কারাগারে

মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে (৪০)। গতকাল শুক্রবার বিকেলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া সেল) আতোয়ার রহমান জানান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশে গত ১৫ জুন সাংবাদিক তানভীর আলম রিমন পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেন। পরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান সদর থানায় মামলাটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস এবং বগুড়া জেলা প্রতিনিধি সাব্বির হাসান।
দ্রুতযান ট্রেনের ছাদে মিলল যুবকের লাশ

ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ট্রেনটি বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছলে রেলওয়ে থানা পুলিশ তাঁর মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস আন্ত নগর ট্রেন সান্তাহার জংশন স্টেশনে পৌঁছলে ট্রেনটির ছাদে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্টেশনে থাকা যাত্রীরা। রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, মরদেহের ঘাড়ে ছোট একটি আঘাতের চিহ্ন, পিঠে ক্ষত এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে।
