• ই-পেপার

সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৩ সেপ্টেম্বর

সোহাগ হত্যা মামলা

২১ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৩ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
২১ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৩ আগস্ট

পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যার ঘটনায় করা মামলায় ২১ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৩ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। গতকাল সোমবার শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীরের আদালত এই তারিখ নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজকে মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ ছিল। তবে আসামি পক্ষের আইনজীবীরা এই আদালতের প্রতি অনাস্থা বিষয়ে আবেদনের ওপর শুনানি শেষ না হওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত রাখার জন্য প্রার্থনা করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পরবর্তী সময়ে শুনানির জন্য আগামী ৩ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন।

 

আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টা গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টা গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় সাভার পরিবহনের একটি চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালক ও হেল্পারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম।  গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসচালক মো. ইমরান, তাঁর হেল্পার মো. মুসফেকুর রহমান জনি এবং মো. সুমন প্রামাণিক নামে চালকের পরিচিত এক ব্যক্তি। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে সাভারের নবীনগর যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী। নবীনগর বাসস্ট্যান্ডে পৌঁছার আগে চালক ইমরান তাঁর হেল্পার মুসফেকুরকে বাস চালানোর দায়িত্ব দেন।

১১ আগস্ট শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ আহরণ

রাঙামাটি সংবাদদাতা
১১ আগস্ট শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ আহরণ

তিন মাস ১৫ দিন বন্ধ থাকার পর আগামী ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। গত ২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ রয়েছে। প্রতিবছর কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষার লক্ষ্যে সব ধরনের মৎস্যসম্পদের আহরণের ওপর তিন মাস নিষেধাজ্ঞা দেওয়া হয়। ৩১ জুলাই পর্যন্ত মাছ আহরণ বন্ধের সময়সীমা থাকলেও হ্রদের পানি এবং মৎস্যসম্পদ প্রজননের গতি-প্রকৃতি বিশ্লেষণ করে আগামী ১০ আগস্ট পর্যন্ত হ্রদে মৎস্য আহরণ বন্ধের সময়সীমা বৃদ্ধি করা হয়।

 

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিব হলেন উম্মে মারুফা

নিজস্ব প্রতিবেদক
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিব হলেন উম্মে মারুফা

ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব গোলাম রব্বানীর এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, উম্মে মারুফাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ থেকে এই পদে নিয়োগের মেয়াদ হবে এক বছর। এ ছাড়া এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ২২ জুলাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন পদত্যাগ করেন।