• ই-পেপার

ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি ভুটানে

প্রকল্পে অপচয় ও দুর্নীতিতে দায়ীদের ছাড় নেই : সাকি

নিজস্ব প্রতিবেদক
প্রকল্পে অপচয় ও দুর্নীতিতে দায়ীদের ছাড় নেই : সাকি

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, অপচয় এবং অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সরকার ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করা, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়া, প্রকল্প পরিচালনায় পেশাদারি আনা এবং তথ্য ব্যবস্থাপনাকে স্বচ্ছ করার মাধ্যমে উন্নয়ন ব্যবস্থায় নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে।

গতকাল রবিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় এক হাজার ৩৩৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার ১৫০টি আগামী অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় এক হাজার ৬০০টি নতুন প্রকল্পের প্রস্তাব এসেছে, যার মধ্যে যাচাই-বাছাই শেষে এক হাজার ২৭০টি প্রকল্পকে গ্রিন পেজে রাখা হয়েছে। চলমান ও নতুন মিলিয়ে মোট প্রকল্পের সংখ্যা দুই হাজার ৪০০-এরও বেশি।

 

 

৯১ বাংলাদেশি জেলেকে মুক্তি দিল ভারত

নিজস্ব প্রতিবেদক
৯১ বাংলাদেশি জেলেকে মুক্তি দিল ভারত

আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে ভারত। গতকাল রবিবার তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকারের কূটনৈতিক প্রচেষ্টা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁদের ফিরিয়ে আনা হয়।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় ভারতীয় কোস্ট গার্ড চারটি বাংলাদেশি মালিকানাধীন মাছ ধরার ট্রলারসহ ওই জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ সব সময়ই বিদেশে অবস্থানরত নিজ নাগরিকদের প্রত্যাবাসনে সহায়তা করে থাকে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। এসব সংস্থার মধ্যে ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ।

 

দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি

দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে গতকাল জাতীয় সংসদ ভবনের সামনে গণপ্রতিবাদ কর্মসূচি পালন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। ছবি : কালের কণ্ঠ

আবারও হচ্ছে গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আবারও হচ্ছে গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ
ঢাকায় আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে গতকাল বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে চীনের দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশটির মিডিয়া সংশ্লিষ্ট সংগঠনের সমঝোতা চুক্তি সই হয়। ছবি : কালের কণ্ঠ

দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬। বাংলাদেশের গণমাধ্যমে চীন সম্পর্কিত বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল রবিবার ঢাকায় আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে আয়োজক ও যৌথ আয়োজক হিসেবে বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব এবং দেশের শীর্ষস্থানীয় ১০টি সাংবাদিক সংগঠন যৌথভাবে এই পুরস্কারের আয়োজন করছে।

আয়োজক সংগঠনগুলোর মধ্যে রয়েছেজাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশি সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিসিজেএ), টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি), অনলাইন এডিটরস অ্যালায়েন্স, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) ও ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)

ঢাকার চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই অ্যাওয়ার্ডের সহ-আয়োজক হিসেবে থাকছে চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি), ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, এই অ্যাওয়ার্ড প্লাটফর্মটি চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা, পেশাগত যোগাযোগ এবং মৈত্রীর বন্ধনকে আরো সুদৃঢ় করবে।

তিনি আরো বলেন, একটা ভালো কাজ, ভালো সদিচ্ছা আমরা ভালো ফলাফল দেখতে সবার সহযোগিতা দরকার। আমি আশা করি, চলতি বছরের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড সবার প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি ভালো ফলাফল পাব।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ তাঁর বক্তব্যে বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন ও সহযোগিতা দিন দিন বাড়ছে। এই অনন্য উদ্যোগটি সাংবাদিকদের আরো মানসম্মত কাজের জন্য উৎসাহিত করবে এবং চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে।

অনুষ্ঠানে আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই পুরস্কারের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক দিকগুলো আরো জোরালোভাবে গণমাধ্যমে উঠে আসবে।

এ বছর মোট চারটি প্রধান বিভাগে গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হবে। প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাওয়ার্ডে প্রতিবেদন জমা দেওয়ার নিয়ম ও বিস্তারিত সময়সূচি শিগগিরই সিএমজি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হবে।