• ই-পেপার

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

ড্যাফোডিল স্মার্ট সিটি ও এলজিইডির সমন্বয়ে আশুলিয়ায় নতুন সড়ক

ড্যাফোডিল স্মার্ট সিটি ও এলজিইডির সমন্বয়ে আশুলিয়ায় নতুন সড়ক

ঢাকার সাভার উপজেলার আশুলিয়াকে আধুনিক, পরিকল্পিত ও যোগাযোগসমৃদ্ধ অঞ্চলে রূপান্তরের পথে আরো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো। ড্যাফোডিল স্মার্ট সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব অর্থায়নের পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সরকারি বাজেট বরাদ্দ ও কারিগরি সহযোগিতার সঙ্গে সমন্বয় করে দেওয়ান বাড়ি-কাকাবো-দত্তপাড়া-ডিএসসি সড়কের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। গতকাল বুধবার এই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী, প্রক্টর ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

বনানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক
বনানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশু নিহত

রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় একটি শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির বয়স ১২ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো হাফহাতা গেঞ্জি। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী সিনথিয়া আক্তার সুমাইয়াসহ আরো দুজন জানান, গতকাল বিকেলে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বিকেল সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

কারিকুলামে বড় পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক
কারিকুলামে বড় পরিবর্তন আসছে

আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে বড় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, নতুন কারিকুলামে শিশুদের শুধু একাডেমিক শিক্ষা নয়, বরং বাস্তব জীবনভিত্তিক দক্ষতা শেখানো হবে। শিক্ষার্থীরা শিখবে কীভাবে ভালো নাগরিক হতে হয়, কীভাবে নিজের স্কুল, ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হয় এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হয়। নতুন কারিকুলাম এমনভাবে সাজানো হবে যাতে শিশুরা গল্প, সৃজনশীলতা ও আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে।

গতকাল বুধবার বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় পর্যায়ে হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশ থেকে মোট ৫৭ জন হলদে পাখি সদস্যকে নীল কমল অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

 

ডেমরায় লিচুর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ

সোমবার রাতে অভিযুক্ত মোস্তাকিম লিচু দেওয়ার কথা বলে কৌশলে মেয়েটিকে কক্ষে নিয়ে ধর্ষণ করে

নিজস্ব প্রতিবেদক
ডেমরায় লিচুর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ

রাজধানীর ডেমরায় ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মোস্তাকিম (১৭) নামের এক কিশোরকে গতকাল বুধবার বিকেলে কিশোর শোধনালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার রাতে ডেমরার বাঁশেরপুল আমিনবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, মোস্তাকিম ওই এলাকার ৩ নম্বর গলির একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকে। গত সোমবার রাত লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে কৌশলে ধর্ষণ করে সে।

এ বিষয়ে ভুক্তভোগীর মা গত মঙ্গলবার রাতেই ডেমরা থানায় মুস্তাকিমের বিরুদ্ধে মামলা করেন। এদিকে অসুস্থ অবস্থায় মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, পূর্বপরিচিত হওয়ায় শিশুটি ও তার ভাইয়ের প্রায়ই অভিযুক্তের কক্ষে আসা-যাওয়া ছিল। এই সুযোগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত মোস্তাকিম লিচু দেওয়ার কথা বলে কৌশলে মেয়েটিসহ তার ভাইকে নিজের কক্ষে নিয়ে যায়। পরে ভাইকে অন্য কক্ষে খেলনা দিয়ে ব্যস্ত রেখে ওই শিশুকে আলাদা কক্ষে নিয়ে ধর্ষণ করে মুস্তাকিম। এক পর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তার ভাই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে ভাই-বোনের কান্নার শব্দ পেয়ে তাদের মা মেয়েকে উদ্ধার করে ঘটনার বিস্তারিত শোনেন।

ওসি আরো বলেন, পরদিন মঙ্গলবার বিকেলে স্থানীয় উত্তেজিত লোকজন অভিযুক্ত মোস্তাকিমকে এলাকায় দেখতে পেয়ে আটক করে মারধর করে। খবর পেয়ে ডেমরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেপ্তার করে।