• ই-পেপার

ডেমরায় লিচুর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ

  • সোমবার রাতে অভিযুক্ত মোস্তাকিম লিচু দেওয়ার কথা বলে কৌশলে মেয়েটিকে কক্ষে নিয়ে ধর্ষণ করে

ড্যাফোডিল স্মার্ট সিটি ও এলজিইডির সমন্বয়ে আশুলিয়ায় নতুন সড়ক

ড্যাফোডিল স্মার্ট সিটি ও এলজিইডির সমন্বয়ে আশুলিয়ায় নতুন সড়ক

ঢাকার সাভার উপজেলার আশুলিয়াকে আধুনিক, পরিকল্পিত ও যোগাযোগসমৃদ্ধ অঞ্চলে রূপান্তরের পথে আরো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো। ড্যাফোডিল স্মার্ট সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব অর্থায়নের পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সরকারি বাজেট বরাদ্দ ও কারিগরি সহযোগিতার সঙ্গে সমন্বয় করে দেওয়ান বাড়ি-কাকাবো-দত্তপাড়া-ডিএসসি সড়কের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। গতকাল বুধবার এই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী, প্রক্টর ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার রাত ৯টায় জাতীয় গ্রিডে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। সেই রেকর্ডটি হয়েছিল ২০২৫ সালের ২৩ জুলাই। নতুন রেকর্ডের মাধ্যমে আগের সর্বোচ্চ উৎপাদনকে ছাড়িয়ে গেছে ৪০৬ মেগাওয়াট।

গত রাতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সারা দেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়ে আবাসিক এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বাড়ায় চাহিদা আরো বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাড়তি চাহিদা সামাল দিয়ে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করে। একই সঙ্গে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বিত কার্যক্রমও এ সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ হাজার মেগাওয়াট।

বনানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক
বনানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশু নিহত

রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় একটি শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির বয়স ১২ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো হাফহাতা গেঞ্জি। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী সিনথিয়া আক্তার সুমাইয়াসহ আরো দুজন জানান, গতকাল বিকেলে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বিকেল সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

কারিকুলামে বড় পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক
কারিকুলামে বড় পরিবর্তন আসছে

আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে বড় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, নতুন কারিকুলামে শিশুদের শুধু একাডেমিক শিক্ষা নয়, বরং বাস্তব জীবনভিত্তিক দক্ষতা শেখানো হবে। শিক্ষার্থীরা শিখবে কীভাবে ভালো নাগরিক হতে হয়, কীভাবে নিজের স্কুল, ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হয় এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হয়। নতুন কারিকুলাম এমনভাবে সাজানো হবে যাতে শিশুরা গল্প, সৃজনশীলতা ও আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে।

গতকাল বুধবার বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় পর্যায়ে হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশ থেকে মোট ৫৭ জন হলদে পাখি সদস্যকে নীল কমল অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।