• ই-পেপার

শিক্ষাক্ষেত্রে কবি নজরুল স্মারক সম্মাননা পেলেন মোশাররফ খান চৌধুরী

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন
প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শনকালে শিশুদের নিয়ে কেক কাটেন। ছবি : পিআইডি

কলমিলতা বাজারে আগুন শতাধিক দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
কলমিলতা বাজারে আগুন শতাধিক দোকান পুড়ে ছাই

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে শতাধিক দোকান পুড়ে ছাই হয়। গতকাল মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে ফায়ার সার্ভিস সূত্র বলছে, ভোর সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাজারের নিচতলার বেশির ভাগ দোকানই আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দোকানের মালপত্রের পাশাপাশি নগদ অর্থও পুড়ে যাওয়ায় অনেকেই কার্যত নিঃস্ব হয়ে গেছেন।

কলমিলতা বাজারের ৯৯, ১০০ ও ১০১ নম্বর গোশতের দোকানের মালিক মো. মেহেদী হাসান (রনি) বলেন, আগুন লাগার পর দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা প্রায় ৪০ মিনিট পর তারা আসে। মো. সবুজ নামের এক ব্যবসায়ী বলেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই বের করতে পারিনি।

তদন্তে ফাঁস মিথ্যা অপহরণের গল্প

জুলাইয়ে ছেলে হত্যায় একদিকে মায়ের মামলা, অন্যদিকে ‘কথিত বড় ভাইর’ মামলা

আবু ছালেহ আতিফ
তদন্তে ফাঁস মিথ্যা অপহরণের গল্প

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে ফার্নিচার দোকানের কর্মী জোবায়েদ নিহতের ঘটনায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একই হত্যাকাণ্ডের ঘটনায় একদিকে আদালতে মামলা করেছেন নিহতের মা। অন্যদিকে নিহত জোবায়েদকে নিজের এলাকার ছোট ভাই দাবি করে থানায় আরেকটি মামলা দিয়েছেন নিজেকে যুবদল রাজনীতির সঙ্গে জড়িত দাবি করা কথিত বড় ভাই মনির হোসেন। তবে পুলিশের প্রযুক্তিনির্ভর তদন্তে এই কথিত বড় ভাইয়ের সাজানো অপহরণের পুরো গল্পটিই মিথ্যা প্রমাণিত হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে করা যাত্রাবাড়ী থানার ওই মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জাফর আলী বিশ্বাস সম্প্রতি আদালতে আসামিদের অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে। এই মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি বর্তমানে জামিনে আছেন।

আদালত ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ফার্নিচার দোকানের কর্মী জোবায়েদ। ওই দিন দুপুর সোয়া ১টার দিকে দোকান থেকে ছুটি নিয়ে তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন। ছেলের এই নির্মম হত্যাকাণ্ডের বিচারে তাঁর মা পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা করেন। অন্যদিকে জোবায়েদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মো. মনির হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করেন। নিজেকে যুবদল নেতা দাবি করা মনির হোসেন সাংবাদিকদের কাছে জোবায়েদকে তাঁর এলাকার ছোট ভাই বলে দাবি করলেও তদন্তে উঠে এসেছে ভুক্তভোগী জোবায়েদের পরিবারের সঙ্গে তাঁর কোনো সম্পর্কই ছিল না। এমনকি জোবায়েদের মা-ও তাঁকে চেনেন না। মনির হোসেনের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছিল, বাদী মনির ও ভিকটিম জোবায়েদসহ অন্যরা কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে গেলে সেখানে তাঁদের ওপর হামলা করা হয়। পরে জোবায়েদকে সেখান থেকে একটি হাইয়েস গাড়িযোগে অপহরণ করে খুন করার উদ্দেশ্যে ঢাকার দিকে রওনা দেন আসামিরা। এজাহারে আরো দাবি করা হয়, বাদী ও তাঁর সঙ্গীরা কৌশলে প্রাইভেট কার নিয়ে তাঁদের পিছু নেন এবং রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি জানালে যাত্রাবাড়ী এলাকায় শিক্ষার্থীরা জোবায়েদকে উদ্ধারের চেষ্টা করেন। ওই সময় আসামিরা জোবায়েদকে গুলি করে লাশ ফেলে পালিয়ে যান। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন ও প্রকৃত চিত্র। ভিকটিম জোবায়েদ বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনাটি সত্য হলেও মামলার এজাহারে উল্লিখিত অপহরণ ও অন্যান্য তথ্য সম্পূর্ণ মিথ্যা।

 

আজ আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
আজ আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) আজ ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উদযাপন করছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাহিনীর সব স্তরের সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি বাণীতে বলেন, আজকের এই ঐতিহাসিক শুভক্ষণে আমি মহান মুক্তিযুদ্ধে শহীদ এ বাহিনীর ৬৭০ জন বীর সদস্যসহ বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে দেশমাতৃকার জন্য আত্মদানকারী সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানাই ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তা ও পরিকল্পনার ধারাবাহিকতায় আনসার বাহিনীর পুনর্গঠন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে আনসার-ভিডিপি আইন, ১৯৯৫ প্রণয়নের মাধ্যমে ব্যাটালিয়ন আনসার গঠিত হয় এবং এতে গ্রাম প্রতিরক্ষা দল আইনগত সাংগঠনিক ভিত্তি লাভ করে। সেই অগ্রদৃষ্টিসম্পন্ন উদ্যোগের ফলস্বরূপ আজ আনসার-ভিডিপি গ্রামবাংলার অতন্দ্র প্রহরীতে পরিণত হয়েছে।

শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উদযাপিত হচ্ছে। এই শুভলগ্নে আমি এই বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং তৃণমূলের অকুতোভয় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।

সরকারপ্রধান বলেন, দেশের যেকোনো প্রয়োজনে এই বাহিনীর সদস্যদের সময়োপযোগী ভূমিকা উল্লেখযোগ্য। ফেব্রুয়ারি মাসে সারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।