• ই-পেপার

অবকাঠামোগত উন্নয়নের নামে ঋণ নিয়ে লুটপাট হয়েছে

  • ছায়া সংসদে অধ্যাপক তিতুমীর

শোক

শোক
মো. আবদুল করিম

আবদুল করিম

সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল করিম (৬৪) গত সোমবার রাতে ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হয়ে ২০২১ সালে অবসর গ্রহণ করেন। গত মঙ্গলবার ধানমণ্ডির শংকরে বায়তুল আকসা জামে মসজিদে জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, ছেলেমেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। দুদকের মহাপরিচালক জয়নুল আবেদীন শিবলী তাঁর আপন ভায়রা। সংবাদ বিজ্ঞপ্তি

টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের বিশেষ আয়োজন ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে টিপি-লিংকের ‘১ গোল ১ নেটওয়ার্ক’ স্লোগান সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং। শুভেচ্ছা বক্তব্য দেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

অনুষ্ঠানে লিন ওয়াং বলেন, ‘টিপি-লিংকের দর্শন হলো—প্রতিটি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান যেন একটি নির্ভরযোগ্য, দ্রুত ও সুরক্ষিত নেটওয়ার্কের আওতায় আসে। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে টিপি-লিংক বদ্ধপরিকর। আমরা চাই, গ্রাহকরা যেন একটি নেটওয়ার্কের মাধ্যমে সব ডিভাইস সংযুক্ত রাখতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের সব উদ্ভাবন।’

এ ছাড়া বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম (ম্যানুফ্যাকচারিং অপারেশনস) শুরুর আগ্রহ প্রকাশ করেন লিন ওয়াং। সরকারের অনুকূল নীতিমালার সুবিধা নিয়ে জনপ্রিয় নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি-লিংক এখন ‘মেক ইন বাংলাদেশ’ রূপকল্পের আওতায় বিভিন্ন উদ্যোগ সক্রিয়ভাবে যাচাই করে দেখছে বলেও জানান তিনি।

গৌতম সাহা বলেন, ‘আমাদের ব্যাবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘ পথচলা উদযাপন এবং টিপি-লিংকের নতুন উদ্ভাবনী ক্যাম্পেইন গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দিতেই এই বিশেষজ্ঞ মিলনমেলার আয়োজন করা হয়েছে। আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তির সম্ভাবনা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হবে।’

অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ নামক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা পণ্য কিনে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে প্রতি সপ্তাহে টেলিভিশন থেকে শুরু করে ফাইনাল পুরস্কার হিসেবে মোটরবাইক জিততে পারবেন। প্রধান আকর্ষণ হিসেবে এ অনুষ্ঠানের এক্সপেরিয়েন্স জোনে টিপি-লিংক ছাড়াও কম্পানিটির সাবব্র্যান্ড ওমাডা, ভিজি, ট্যাপো ও মারকিউসিসের বেশ কিছু নতুন পণ্য উপভোগের সুযোগ পান অংশগ্রহণকারীরা। সংবাদ বিজ্ঞপ্তি

 

চামড়াশিল্পকে অবহেলা অব্যবস্থাপনায় পিছিয়ে দেওয়া হয়েছে : শিল্পমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি
চামড়াশিল্পকে অবহেলা অব্যবস্থাপনায় পিছিয়ে দেওয়া হয়েছে : শিল্পমন্ত্রী

বাংলাদেশের সম্ভাবনাময় চামড়াশিল্পকে বছরের পর বছর অবহেলা ও অব্যবস্থাপনার মাধ্যমে পিছিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের চামড়াশিল্প একসময় ১২ বিলিয়ন ডলারের রপ্তানি খাতে পরিণত হতে পারত বলেও জানান তিনি।

গতকাল শনিবার সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীর ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের রপ্তানি খাতের মধ্যে আরএমজি একটিমাত্র খাত, প্রায় ৮৫ শতাংশ মার্কেট যার দখলে। তার বাইরে আমাদের পণ্যগুলো রপ্তানি খাতে সেভাবে নিজেদের অংশ নিতে পারেনি। চামড়াশিল্পটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। কিন্তু হাজারীবাগ থেকে যে উপায়ে শিল্পটি সাভারে স্থানান্তরিত হয়েছে এবং তারপর এই সেক্টরটির প্রতি যেভাবে অবহেলা করা হয়েছে বা সম্পূর্ণ প্রক্রিয়াটির মধ্যে যে অব্যবস্থাপনা ছিল, সে জন্য চামড়া তার কাঙ্ক্ষিত পথে তো আগায়নি বরং বিগত বছরগুলোতে আমরা এই সম্ভাবনাকে নষ্ট করেছি।’ এর আগে শিল্পমন্ত্রী বিসিক শিল্পনগরীর কার্যালয়ে ট্যানারি মালিকদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন। সভায় চামড়াশিল্পের বিদ্যমান সংকট, রপ্তানি সম্ভাবনা, পরিবেশদূষণ এবং সিইটিপির কার্যকারিতা নিয়ে আলোচনা হয়।

 

থানার ভেতরে আটক ব্যবসায়ীর ওপর হামলা

মামলার সাক্ষী সংসদ সদস্য

বরিশাল অফিস
থানার ভেতরে আটক ব্যবসায়ীর ওপর হামলা

বরিশালের বাকেরগঞ্জ থানার ভেতরে নিলয় পারভেজ নামের এক ব্যবসায়ীর ওপর মব সৃষ্টি করে হামলার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মো. নিলয় পারভেজ এনপি নামে তাঁর ব্যক্তিগত আইডি থেকে স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান ও তাঁর অনুসারীদের বিভিন্ন দুর্নীতির বিষয় তুলে ধরছিলেন। এ ঘটনায় দুই দিন আগে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি নেতা ফারুক মৃধা বাদী হয়ে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে নিলয়ের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় প্রধান সাক্ষী ছিলেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।

গতকাল শনিবার ঢাকা থেকে ব্যবসায়ী নিলয়কে আটক করে পুলিশ। রাত ৯টার দিকে তাঁকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। থানায় প্রবেশের পর আগে থেকে অবস্থান করা শতাধিক লোক তাঁর ওপর হামলা করে। এ সময় তাঁকে বেধড়ক মারধর ও জুতাপেটা করতে দেখা যায়। মারধরের বেশ কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সংসদ সদস্য আবুল হোসেন খান শনিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘আমিসহ বাকেরগঞ্জ বিএনপির বেশ কিছু নেতার বিরুদ্ধে নিলয় পারভেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টাপাল্টা লিখত। তাই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং আমাকে সাক্ষী করা হয়েছে। তার ওপর থানায় হামলা হলে এটা ওসি বলতে পারবে, এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

বাকেরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আদিল হোসেন কালের কণ্ঠকে জানান, থানায় নিয়ে আসার পর তাঁর ওপর তেমন কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে ওই হামলার ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে—এমন কথা বললে ওসি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তবে বরিশালের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান আটক আসামির ওপর হামলার বিষয়টি স্বীকার করে বলেন, ‘মব সৃষ্টি নয়, কিছু লোক ক্ষোভ থেকে হামলা করেছে। পুলিশের নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই কিছু লোক প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। আমরা ভিডিও দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা করছি।’