বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতের প্রশ্চিমবঙ্গে কোন দল ক্ষমতায় এলো, সেটা বড় বিষয় নয়। ভারতীয় জনগণ যাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা তাঁদের সঙ্গেই থাকব। তাঁদের সামনে রেখেই আমরা পথ চলব।

গতকাল মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরও বাংলাদেশে পুশইন বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, বাংলাদেশে পুশইনের আশঙ্কাটা আতংক থেকেও হতে পারে, এ জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তিনি বলেন, যাঁরা নির্বাচিত হয়েছেন নিশ্চয়ই তাঁদের অভিনন্দন জানাই। ভারতের কোন রাজ্য অথবা স্ট্যান্ডে কোন দল ক্ষমতায় এলো, কোন দল ক্ষমতায় এলো না, এটা নিয়ে কিন্তু আমরা ভাবি না। এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার।